সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

প্রবাসী আয় রেকর্ড ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-07-2025 11:21:55 pm

প্রবাসী আয়ে সব রেকর্ড ভঙ্গ হয়েছে। সদ্য বিদায়ী ২০২৪-২০২৫ অর্থবছর ইতিহাসের সর্বোচ্চ তিন হাজার ৩২ কোটি ৫০ লাখ বা ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।


গত বছর রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৩৯১ কোটি ২০ লাখ বা ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। যা গত বছরের চেয়ে প্রায় ২৭ শতাংশ বেশি।


মঙ্গলবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য প্রকাশ করে।


বিদায়ী জুন মাসে প্রবাসী আয় এসেছে ২৮১ কোটি ৮০ লাখ ডলার। আগের বছরের জুন মাসে প্রবাসী আয় এসেছিল ২৫৩ কোটি ৯০ লাখ ডলার। সদ্য বিদায়ী জুন মাসে প্রবাসী আয় বেড়েছে ১১ শতাংশ।


বিদায়ী অর্থবছরে শুরুতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর দায়িত্বে আসে অন্তর্বর্তী সরকার। এ সময় দেশে থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাচার কমে যায়। এতে প্রবাসীদের কাছে থেকেও টাকা সংগ্রহের চাহিদা কমে। এ কারণে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো বেড়ে যায়। যার প্রভাব পড়ে পুরো বছরের প্রবাসী আয়ে।


দেশের ইতিহাসে একক বছর হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় আসে ২০২০-২০২১ অর্থবছরে। সে বছরে প্রবাসী আয় আসে ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। কোভিড-১৯ মহামারির কারণে প্রবাসীরা দেশে বেশি বেশি প্রবাসী আয় পাঠায়। অনেকে সারা জীবনের অর্জিত সঞ্চয় বাড়িতে পাঠিয়েছে, বা সঙ্গে করে দেশে নিয়ে এসেছিল। সে কারণে ২০২২ অর্থবছর সর্বোচ্চ প্রবাসী আয় আসে। এরপরের বছরগুলোতে আবার প্রবাসী আয় কমতে থাকে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে আসে ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলার, ২০২২-২০২৩ অর্থবছরে আসে ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার। আর ২০২৩-২০২৪ অর্থবছরে আসে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

আরও খবর


6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

২৪ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

২৫ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে