ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

বাঘা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর দাবি সিসি ক্যামেরা স্থাপনের



 বাঘা: রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কেন্দ্রীয় মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্কাছ আলী।বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে ওই প্রার্থীর পক্ষে একটি প্রতিনিধিদল এ দাবি সম্বলিত একটি আবেদনপত্র জমা দিয়েছেন।

সিইসি বরাবর করা ওই আবেদনপত্রে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অভিযোগ করে বলেন, রাজশাহীর বাঘা পৌরসভার ভোটে আওয়ামী লীগের প্রার্থীর  সমর্থকরা নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ভোটের দিন সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা থাকায় তিনি সব কেন্দ্রে সিসি টিভি ক্যামেরার মনিটরিং চান। যাতে ঢাকায় বসেই নির্বাচন কমিশন ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে।

অভিযোগের চিঠিতে তিনি আরও বলেন, ‘বিভিন্ন এলাকার ভোটাররা সুষ্ঠু ভোট হওয়া নিয়ে সংশয়ে রয়েছে। নৌকা প্রতীকের কর্মীরা পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মীদের মারধরসহ হুমকি দিচ্ছে। এ ধরনের ঘটনার জন্য ভোটের দিনের সুষ্ঠু পরিবেশ নিয়ে মানুষ আতঙ্কিত ও ভীত।’

ভোটের আগে একজন বিদ্রোহী প্রার্থীর এমন আবেদনের বিষয়ে নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস নয়। অভিযোগের ব্যাপারে বাঘা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল হাসানকে তাৎক্ষণিক ফোন দিয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বাঘা পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন- উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন এবং ব্যবসায়ী মো. ইসরাফিল হোসেন।

বাঘা পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। এই নির্বাচনে সব কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এই পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৬৩৬। তার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ এবং নারী ভোটার ১৫ হাজার ৮৩৬।
Tag
আরও খবর