রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

কুতুবদিয়ায় ৪ ফার্মেসিকে জরিমানা

কক্সবাজারের কুতুবদিয়ার ধুরুং বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকায় ৪ ফার্মেসিকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২-জুলাই ২৫) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।  

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, ধুরুং বাজারের  কয়েকটি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান গোপনে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অনিয়মে জর্জরিত। এর সূত্র ধরে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট আইনের ধারায় সেবা ফার্মেসিকে ৫ হাজার, লোকনাথ ফার্মেসিকে ৩ হাজার, নকীব মেডিকেল হলকে ৫ হাজার ও মালেক শাহ ফার্মেসিকে ১০ হাজারসহ মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

তিনি জানান, ওষুধ যেমন মানুষের শরীরে রোগ প্রতিরোধ করে, ঠিক তেমনি মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব অনিয়ম বন্ধে প্রশাসন খুবই সোচ্চার। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।এ সময় উপজেলা স্যানিটারি পরিদর্শক আব্দুল মালেক ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর