চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার

ঝিনাইদহে ভাগ্নের হাতে মামা খুন: শৈলকুপার খুলুমবাড়িতে মর্মান্তিক ঘটনা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। খুলুমবাড়ি বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাগ্নের হাতে খুন হয়েছেন মামা। নিহত মামার নাম আক্কু্বার খান, তার বাড়ি পাংশা উপজেলার কেওয়াগ্রামে। আর অভিযুক্ত ভাগ্নের বাড়ি শৈলকুপার সাহবাড়িয়া গ্রামে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকাল ৩ টার দিকে, খুলুমবাড়ি বাজার সংলগ্ন গড়াই নদীর ঘাটে। পারিবারিক সূত্রে জানা গেছে, আক্কু্বার খান তার ভাগ্নের সাথে জমিজমার পুরনো বিরোধ মেটাতে নৌকায় করে এসেছিলেন। কিন্তু নৌকা থেকে নামার পরই ঘাটে মামা-ভাগ্নের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি খারাপের দিকে গেলে মামা আক্কু্বার খান ফিরে যেতে চান। এ সময় ক্ষিপ্ত ভাগ্নে আচমকা মামার গলায় একটি গামছা পেঁচিয়ে ধরে। জোর করে তাকে নিজের বাড়ির দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই আক্কু্বার খানের মৃত্যু হয়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত ভাগ্নেকে ধরতে পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ। পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে।
Tag
আরও খবর