ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

বাঘা পৌরসভা নির্বাচন : বিশাল শোডাউন কামাল হোসেনের

আগামী ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিশাল মোটরসাইকের শোডাউন  দিয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সতন্ত্র প্রার্থী কামাল হোসেন। রবিবার (২৫- ডিসেম্বর) বিকেলে বাঘা ঈদগাহ মাঠ থেকে একটি সু-বিশাল র‌্যালী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা ঘুরে সাধারণ ভোটারদের মন জয়ের চেষ্টা  ।


সরেজমিন লক্ষ করা গেছে, বিকেল ৩ টার সময় বাঘা উপজেলার ঐতিহাসিক ঈদগাহ মাঠে দাড়িয়ে রয়েছে প্রায় এক হাজার মোটর সাইকেল। এসব মোটর সাইকেলের সামনে বাঁধা রয়েছে বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সতন্ত্র প্রার্থী কামাল হোসেনের নির্বাচিত প্রতীক কম্পিউটারের ছবি সম্বলিত ফেস্টুন।  তাদের প্রত্যেকের মুখে একটিই স্লোগান-“ভোট দিবেন কোন খানে, কম্পিউটারের মাঝ খানে, হবে-হবে হবে জয়, কম্পিউটার মার্কার হবে জয়’’।

  

দলীয় একাধিক সূত্রে জানা গেছে, এই মোটর সাইকেল শোডাউনটি বাঘা পৌর এলাকার ৬ এবং ৭ নং ওয়াডের রাস্তা দিয়ে যাত্রা শুরু করে। এরপর পৌর সভার সকল ওয়ার্ডের পাড়া-মহল্লার রাস্তা প্রদক্ষিন করে বাঘা বাজারে এসে একটি পথ সভায় মিলিত হবে। সেখানে বক্তব্য রাখবেন প্রার্থী কামাল হোসেন-সহ উপজেলা এবং পৌর বিএনপির নেত্রীবৃন্দ। তাঁরা বলেন, কামাল হোসেন একজন তরুণ, সৎ এবং যোগ্য নেতা। পৌর এলাকায় উন্নয়ন পেতে হলে তাঁকে ভোট দেয়ার আহবান জানান

   

বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন  স্থানীয় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি কোন নেতার বিরুদ্ধে গীবত গাইতে চাইনা। আমি শতভাগ আশাবাদি , এবার যেহেতু আওয়ামীলীগ দলীয় প্রার্থী সহ তাদের প্রতিপক্ষ হিসাবে বিদ্রোহী প্রার্থী রয়েছে এ দিক থেকে বিএনপির লোকজন সবাই আমাকে ভোট দিবে এবং আমি মেয়র নির্বাচিত হবো। তিনি মেয়র নির্বাচিত হলে সকল অনিয়ম-দুর্ণীতির অবসান ঘটিয়ে বাঘা পৌর সভাকে একটি মডেল পেীরসভায় রুপ দিবেন বলে অভিমত ব্যক্ত করেন।

তার সাথে উপস্তিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক বাউসা ইউপি চেয়ারম্যান আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আহাম্মেদ রঞ্জু, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, বাঘা পৌর বিএনপি নেতা সুরুজ জামান, আব্দুল লতিব, গড়গড়ি ইউনিয়ন বিএনপির নেতা টিপু সুলতান, বাঘা পৌর যুবদলের সাবেক আহবায়ক সালে আহাম্মেদ  সহ সকল সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

Tag
আরও খবর