ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে শুরু হলো তিন দিনব্যাপী কৃষি মেলা

কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে মঙ্গলবারে ১০টায় মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মধুপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় মধুপুর উপজেলা প্রশাসন ও পার্শ্ববর্তী এলাকার কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।
উপজেলা পরিষদ চত্ত¡রে অনুষ্ঠিত মেলায় ফিতা কেটে মেলা উদ্ভোধন করেন টাঙ্গাইলের খামারবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশেক পারভেজ ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ আয়োজিত কৃষি মেলায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা।
প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশেক পারভেজ, মধুপুর উপজেলা মৎস অফিসার আতিয়ার রহমান, উপজেলা হিসাব রক্ষক অফিসার মনিরুজ্জামান মনির, প্রগতি আলোর প্রকাশক ও সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, এশিয়ান টেলিভিশনের মধুপুর প্রতিনিধি হাবিবুর রহমান, মধুপুর নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ।
নার্সারি উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হানিফ ও অন্যান্য সদস্যসহ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ছয় শতাধিক বিভিন্ন জাতের চারা বিতরণ করেন।
মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উন্নত জাতের বীজ, পরিবেশবান্ধব সার, আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং কীটনাশক প্রদর্শন করছে। এছাড়া, ফলন বৃদ্ধির কৌশল, মাটির স্বাস্থ্য রক্ষা এবং জলবায় পরিবর্তন মোকাবিলায় করণীয় বিষয়ে অভিজ্ঞ কৃষিবিদরা নানা পরামর্শ দিচ্ছেন। মেলার মূল আকর্ষণ হলো ব্যবহারিক প্রদর্শনী এবং কৃষকদের সরাসরি প্রশ্ন-উত্তর পর্ব, যা নতুন প্রজন্মের কৃষকদের জন্য খুবই ফলপ্রসূ হবে বলে আয়োজকরা জানিয়েছেন। আগামী দু'দিনও মেলা চলবে এবং এতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে