বগুড়ার আদমদীঘির এক স্কুল ছাত্রীকে (১৭) অপহরণের ১৭ পর উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৮ জুলাই) রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম কাল্লাগাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করলেও অপহরণকারি পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা আদমদীঘি থানায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের লক্ষীকোল গ্রামের জাহাঙ্গীর আলম বাদি হয়ে একই গ্রামের দুই সন্তানের জনক মিজানুর রহমান ওরফে মিঠুকে (৩০) আসামী করে একটি মামলা দায়ের করেন। এদিকে পুলিশ বুধবার সকালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করেছেন।
মামলা সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার লক্ষীকোল গ্রামের ওই ছাত্রী পাশ্ববর্তি আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয়ের যাতায়াতের সময় আসামী মিজানুর রহমান ওরফে মিঠু তাকে উত্ত্যক্ত ও বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত। বাদির মেয়ে ওই ছাত্রী চলতি সনে এসএসসি পরীক্ষা দেয়। গত ২৫ জুন বিকেল সাড়ে ৫টার সময় তার বাড়ি লক্ষীকোল গ্রাম থেকে ছাতিয়ানগ্রাম বাজারে যাওয়ার পথে ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় পৌঁছামাত্র মিজানুর রহমান মিঠুসহ তার সহযোগিরা ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোড়পুর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে অপহরণ করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার ৯ জুলাই সকালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। এবং আসামী গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে।
১ ঘন্টা ২ মিনিট আগে
১ ঘন্টা ৪০ মিনিট আগে
২ ঘন্টা ২১ মিনিট আগে
২ ঘন্টা ৪০ মিনিট আগে
২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে