পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা

জাবিপ্রবিতে জুলাই স্মৃতি আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের পর্দা উন্মোচন

জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবিতে) আয়োজিত হচ্ছে আন্ত:বিভাগ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদার সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের উপস্থিতিতে টুর্নামেন্টের গ্রুপ পর্ব নির্ধারন (ড্র) অনুষ্ঠিত হয়৷


বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের টিম প্রতিনিধিদের সামনে ফুটবল টুর্নামেন্টের দলগুলোর লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারণ করা হয়। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের অংশগ্রহণে লটারির মাধ্যমে দলগুলোকে দুুটি গ্রুপে ভাগ করা হয়েছে৷ গ্রুপ-১ এ গণিত, ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ অন্যদিকে গ্রুপ-২ এ সমাজকর্ম, ফিশারিজ এবং ভূতত্ত্ব বিভাগ থাকবে৷ এ সময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং সকল দলের জন্য শুভকামনা জানান।


এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, মেডিকেল সেন্টার পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ শাহজালাল, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ্ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ১৫ জুলাই বিকেল ৩ টায় ম্যানেজমেন্ট ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে যাত্রা শুরু করবে।


অন্যদিকে টুর্নামেন্ট ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদা৷ এদিকে টূর্নামেন্ট ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আরও খবর