বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

বেরোবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 11-07-2025 03:44:26 am

জান্নাতুল ফেরদৌসে টুম্পা।

রংপুরে গলায় ফাঁসি ঝুলানো বেরোবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮ঘটিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদারপাড়ার একটি ছাত্রী হোস্টেল থেকে মৃতদেহটি উদ্ধার হয়। 


মৃতের নাম জান্নাতুল ফেরদৌস টুম্পা (২৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রতশালা থানার চাপুইর গ্রাম নিবাসী আব্দুল ওয়াহাবের কন্যা। 

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজস্ বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। 


রংপুরের সর্দারপাড়ায় অবস্থিত 'আপন ছাত্রী নিবাস'-এর চারতলার ৪০৪ নম্বর একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়। 


ধারণা করা হচ্ছে, একই বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক ছিলো তার। সেখানে বিচ্ছেদর কারণে বিষন্নতা থেকেই আত্মহত্যা করেন। 


ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যানেজমেন্ট স্টাডিজস্ বিভাগের বিভাগীয় প্রধান রবিউল আজম বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানাই এবং আমরা ঘটনাস্থলে আসি। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে দরজা খুলে লাশ উদ্ধার করে।”


তাজহাট থানার তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আপাতত আমরা লাশ রংপুর মেডিকেলে নিয়ে যাচ্ছি। তার পরিবার আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ নিহতের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে নামায়। 

Tag
আরও খবর