সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার এবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ টাঙ্গাইলের মধুপুর গড় শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও নাগেশ্বরী পৌর নির্বাচনী মাঠে সরব সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন: ৩ নং ওয়ার্ডে বইছে আগাম হাওয়া অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন বজ্রপাতে মৃত্যুর খবর চাউর হলো একজনের, মারা গেল আরেক জন ইসলামপুরে বজ্রপাতে নিহত শামীম মিয়ার পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনু্ষ্ঠিত কুরিয়ারে শামুক পাচার, শ্যামনগরে অভিযান ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে কিশোরদের সংঘর্ষ, আহত ৩ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে স্থবিরতা, বিপদসংকুল সুন্দরবন মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

গ্রাম পুলিশদের বাই- সাইকেল উপহার

নরসিংদীতে গ্রাম পুলিশগনের মাঝে বাইসাইকেল বিতরন। আজ সোমবার (২২ ডিসেম্বর) নরসিংদী মুসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলার অন্তর্গত বেলাবো মনোহরদী ও রায়পুরা উপজেলার সকল গ্রাম পুলিশগনের মাঝে এই বাই সাইকেল বিতরন করা হয়। নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় উক্ত অনুষ্ঠান।


উক্ত বাই সাইকেল বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নাইম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রশাসক নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আজীম পিপিএম, পুলিশ সুপার নরসিংদী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভুইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকী, উপপরিচালক স্থানীয় সরকার নরসিংদী। এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরদী, বেলাবো ও রায়পুরার উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রাম পুলিশগন।


স্থানীয় সরকারের আওতাধীন ইউনিয়ন প্রতিটি ইউনিয়ন পরিষদে কাজ করে থাকেন গ্রাম পুলিশগন। আইনশৃঙ্খলা রক্ষা সহ সরকারের প্রতিটি উন্নয়ন মুলক কর্মকাণ্ডে তারা প্রত্যক্ষ ভাবে জড়িত। প্রতিটি উপজেলায় ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশগন আমাদের নিরাপত্তার জন্য রাতদিন কাজ করে থাকেন। তাদের সরকারের পক্ষ থেকে যে ভাতা দেয়া হয় তা খুবই অপ্রতুল।  তাই প্রাত্যহিক যে কোন কাজে, সরকারের পক্ষে যেকোন তথ্য সংগ্রহে তাদের ঝামেলা পোহাতে হয়। প্রায় সময় তাদের কাছে ভাড়া থাকেনা।


গ্রাম পুলিশগন যেন সাচ্ছন্দে তাদের কাজের গন্তব্যে যেতে পারে। আইনশৃঙ্খলা রক্ষা সহ সরকারের নির্দেশিত যেকোন তথ্য সংগ্রহে যাতায়ত করতে পারে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলায় গ্রাম পুলিশগন কে  বাই সাইকেল দেয়া হচ্ছে। আজ নরসিংদীর মুসলেহ উদ্দীন ভুইয়া স্টেডিয়ামে তিন উপজেলার গ্রাম পুলিশগনের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে বাই সাইকেল বিতরন করা হয়।


উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আশরাফুল আজীম পিপিএম বলেন ' গ্রাম পুলিশগন আইনশৃঙ্খলা রক্ষা সহ সরকারের যেকোন উন্নয়ন কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যে উন্নয়নের মহা সমারোহ শুরু হয়েছে তার সারথি গ্রাম পুলিশগন'।


প্রধান অতিথি আবু নাইম মোহাম্মদ মারুফ খান বলেন' গ্রাম পুলিশগন শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজ ই করেন না। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে যেকোন ধরনের তথ্য আমরা গ্রাম পুলিশের মাধ্যমে নিয়ে থাকি।' তিনি গ্রাম পুলিশগন কে বাই সাইকেল গুলো শুধু তার কাজ করার জন্য ব্যবহার করতে বলেন। কাউকে যেন এটা দেয়া না হয় সে ব্যাপারে নির্দেশ দেন।

Tag
আরও খবর

deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

৫১ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে