কুমিল্লায় বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ভারতীয় বাজি-চোরাই পণ্য জব্দ সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল

স্বামীর ঘর ছেড়ে সাবেক প্রেমিকের হাত ধরে পালানোর চেষ্টা দুই সন্তানের জননীর


নীলফামারীর কিশোরগঞ্জে স্বামীর ঘর ছেড়ে সাবেক প্রেমিকের সাথে পূনরায় প্রেমের সম্পর্ক জড়িয়ে প্রেমিকের সাথে এক সন্তান নিয়ে পালিয়েছেন দুই সন্তানের জননী এক গৃহবধূ।


গত শুক্রবার (১১ জুলাই) বিকাল বেলায় উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ মৌসুমি আক্তার জিন্নাত উপজেলার একই ইউনিয়নের উত্তর বাহাগিলী মাছুয়া পাড়া গ্রামের জিন্নুর রহমানের মেয়ে। এদিকে ভুক্তভোগী স্বামী মশিয়ার রহমান একই ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি এলাকার আশরাফ আলীর ছেলে।  


জানা যায়, আনুমানিক ১৫ বছর আগে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ক্লিনিকপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে সাথে পারিবারিক ভাবে একই ইউনিয়নের উত্তর বাহাগিলী মাছুয়াপাড়া গ্রামের জিন্নুর রহমানের মেয়ে মৌসুমি আক্তার জিন্নাত এর বিয়ে হয়। তাদের ঘরে ১৩ বছরের একটি কন্যা সন্তান ও ১০ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের আগে থেকে একই ইউনিয়নের উত্তর বাহাগিলী জিয়া পাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে জিয়া ওরফে কালা'র সাথে প্রেমের সম্পর্ক ছিল।দীর্ঘ ১৫ বছর পরে 

সেই প্রেমের সম্পর্কের জের ধরে স্বামী ও তার পরিবারের লোকজনদের ছেড়ে সাবেক প্রেমিকের হাত ধরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

 শুক্রবার বিকালে স্বামী অজান্তেই এক ছেলে সন্তানকে নিয়ে প্রেমিক জিয়ার হাত ধরে পালিয়ে যান মৌসুমি আক্তার জিন্নাত। পরদিন শনিবার অনেক খোজাখুজির পর সকালে তাদের দু'জন কে প্বাশবতী এলাকা সৈয়দপুর থেকে আটক করা হয়। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, লিখিত কোনো অভিযোগ পাইনি। ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে ছিলাম। পারিবারিক ভাবে মিমাংসা হওয়ায় পুলিশ সেখান থেকে চলে আসে। 

আরও খবর