বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে মডেল এনসিডি কর্ণারের উদ্বোধন ।

নোয়াখালী বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে মডেল এনসিডি কর্ণারের উদ্বোধন ।



নোয়াখালী বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে মডেল এনসিডি কর্ণারের উদ্বোধন ।


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি। 


স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে নোয়াখালী জেনারেল হাসপাতাল, বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মডেল এনসিডি কর্ণারের উদ্বোধন করা হয়েছে।


সোমবার (২৬ ডিসেম্বর) এনসিডি কর্ণার ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তর এনসিডিসি লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন। এসময় তিনি হাসপাতালগুলোর সেবা কার্যক্রম পরিদর্শন করেন।


এছাড়া এনসিডি কর্ণারের জন্য দক্ষ জনবল সৃষ্টির জন্য নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি) বাস্তবায়নে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে একটি এনসিডি ট্রেনিং সেন্টারের (আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র) উদ্বোধন করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, এনসিডিসির প্রোগ্রাম ম্যানেজার-১ ডা. ফজলে এলাহী খাঁন, প্রোগ্রাম ম্যানেজার-২ ডা. শহিদুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার-৩ ডা. রফিকুল সালেহিন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মিলন, ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


ডা. ফজলে এলাহী খান জানান, এনসিডি কর্ণার থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের রোগিরা প্রথমে বিনামূল্যে একমাসের জন্য সকল ওষুধ পাবেন। পরবর্তীতে এ ওষুধ শেষ হলে চিকিৎসকের পরামর্শমতে পর্যায়ক্রমে সুস্থ্য হওয়া পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ওষুধ সরবরাহ পাবেন এসব রোগীরা।


এছাড়াও ডায়াবেটিস রোগীরা ফলোআপ বই ও পরীক্ষার ব্যবস্থা পাবে। কর্ণারগুলোতে সবসময় হাঁপানি রোগীদের জন্য ওষুধের ব্যবস্থাও রয়েছে।

আরও খবর