লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-12-2022 12:00:16 am

◾ মুফতি আবু দারদা 


আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো ইবাদত সঠিক পদ্ধতিতে পালন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেভাবে বলেছেন এবং মহানবী (সা.) যেভাবে ইবাদত করতে বলেছেন এবং করে দেখিয়েছেন বা সম্মতি দিয়েছেন, সেভাবেই ইবাদত করতে হবে।


মহানবী (সা.)-এর অনুসরণ করার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ‘(হে নবী) আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ও তোমাদের গুনাহ মাফ করে দেবেন। বস্তুত আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান।’ (সুরা আলে ইমরান: ৩১) 


হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি এমন কোনো আমল করল, যাতে আমাদের নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত।’ (বুখারি ও মুসলিম) পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর রাসুল তোমাদের যা দেন, তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত হও।’ (সুরা হাশর: ৭) 


মহানবী (সা.) কোরআন-সুন্নাহর পথ আঁকড়ে ধরার জোর তাগিদ দিয়েছেন। তিনি বলেন, ‘তোমরা অবশ্যই আমার সুন্নত এবং আমার হিদায়াতপ্রাপ্ত খলিফাদের সুন্নত অনুসরণ করবে ও তা শক্তভাবে আঁকড়ে ধরবে। আর তা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। সাবধান! (ধর্মে) নব-আবিষ্কার থেকে বেঁচে থাকবে। কারণ ধর্মীয় বিষয়ে প্রতিটি নব-আবিষ্কার বেদাত এবং প্রতিটি বেদাতই ভ্রষ্টতা। (আবু দাউদ) 

রাসুল (সা.)-এর সুন্নতের বিপরীত ইবাদত করলে পরিণতি হবে জাহান্নাম। তিনি বলেন, (দ্বিনের মধ্যে) প্রত্যেক নব-আবিষ্কৃত বিষয়ই নিকৃষ্ট। আর প্রত্যেক নতুন সৃষ্টিই বেদাত এবং প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা। আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। (নাসায়ি)


লেখক: ইসলামবিষয়ক গবেষক

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

১৭ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

১৯ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭১ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে