যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

লাখাই থানার ওসি বন্দে আলী জেলার 'শ্রেষ্ঠ ওসি' নির্বাচিত

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে  নির্বাচিত হয়েছেন লাখাই থানার ওসি মো. বন্দে আলী। 

সোমবার (১৪ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করেন হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ. এন. এম সাজেদুর রহমান। 

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় বন্দে আলীর হাতেক্রে স্ট ও সার্টিফিকেট তুলে দেন এসপি।

পুলিশ সূত্রে জানা যায়, সার্বিক আইনশৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা, জনবান্ধব সেবা কার্যক্রম পরিচালনা করা, ওয়ারেন্ট তামিল করাসহ অভিন্ন মানদণ্ডে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে জেলার থানাগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয় বন্দে আলীকে। তাঁর এই স্বীকৃতি কেবল দাপ্তরিক সাফল্যের জন্য নয়, বরং মাদক, জুয়া ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতি দমনে সরাসরি রাস্তায় নেমে কাজ করা এবং যানজট নিরসনে তাঁর কার্যকর ভূমিকার ফল। লাখাইবাসী তাঁর কর্মদক্ষতা ও জনমুখী পদক্ষেপে মুগ্ধ হয়ে তাঁর ভূয়সী প্রশংসা করছেন।

থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর লাখাই থানায় যোগদান করেন বন্দে আলী। এর আগে তিনি হবিগঞ্জের বাহুবল থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ময়মনসিংহের ফুলপুর থানা, মুক্তাগাছা, শেরপুর সদর থানায় ওসি (তদন্ত) পদে দায়িত্ব পালন করেছেন।

লাখাই থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অপরাধ দমনে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ওসি বন্দে আলী। বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে তাঁর জিরো টলারেন্স নীতি এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক স্বস্তি এনেছে। যানজট নিরসনে তাঁর ব্যক্তিগত উদ্যোগ ভূয়সী প্রশংসার দাবি রাখে। বন্দে আলী জনবান্ধব কর্মকাণ্ডের জন্য লাখাইবাসীর মন জয় করে নিয়েছেন।

ওসি বন্দে আলী বলেন, 'জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার কৃতিত্ব আমার একার নয়। এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ, সহকর্মীদের সহযোগিতা আর লাখাইবাসীর ভালোবাসার ফল। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমি যতদিন এখানে থাকব ততদিন মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ পুলিশী সেবা দেব।'

ওসি বন্দে আলী জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর সরকারপাড়া গ্রামের কৃতী সন্তান। তিনি ইউনিয়নস্থ গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে পুলিশে ভর্তি হন। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তাঁর গ্রামে বইছে আনন্দের বন্যা। 

গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও ইসলামপুর উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার বলেন, 'বন্দে আলী আমার ছাত্র। সে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। আমরা তার সাফল্য কামনা করছি।'

আরও খবর