নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

কাটাখালীতে শহীদ নাজমুলের ম্যুরাল উদ্বোধন করলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শেরপুর-ঝিনাইগাতী হাইওয়ে রোডের ঐতিহাসিক কাটাখালী ব্রীজ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধা নাজমুল আহসানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার প্রধান অতিথি হিসেবে এ দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হীরু, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এড. মুখলেছুর রহমান আকন্দ, ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংষদের সাবেক ডেপুটি কমান্ডার সামছুল আলমসহ আরো অনেকেই। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকতাদিরুল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ্য, একাত্তরের ৫ জুলাই রাতে মুক্তিবাহিনীর কোম্পানী কমান্ডার নাজমুল আহসানের নেতৃত্বে পাকিস্তানী বাহিনীর যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা “কাটাখালি সেতু” বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়া হয়। পরদিন ৬ জুলাই রাঙ্গামাটিয়া এলাকায় পাকিস্তানী বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে নাজমুল আহসান এবং তার দুই সহযোদ্ধা আলী হোসেন ও মোফাজ্জল হোসেন শহীদ হন। গুরুতর আহত হন সহযোদ্ধা সাঈদ মাস্টার, আবদুল জব্বার এবং মোস্তাফিজুর রহমান। এই সম্মুখ যুদ্ধের জের ধরে পাকিস্তানী এবং তাদের দোসররা রাঙ্গামাটিয়া-খাটুয়াপাড়া এলাকায় নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তাতে এলাকার ঘর-বাড়ি বিনষ্টসহ নিহত হন ৭ গ্রামবাসী ও আহত হন অনেকে। চিরঞ্জীব শহীদ নাজমুল আহসানের জীবন ও যুদ্ধ নিয়ে আবদুস সামাদ ফারুক লিখেছেন অনন্য গ্রন্থ “জল জোছনায় নাজমুল”। কাটাখালিসহ অন্যান্য যুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১৭ সালে শহীদ নাজমুল আহসানকে স্বাধীনতা পদকে ভূষিত করেন।

আরও খবর