সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

দুদকের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ খালেদ রহীম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-07-2025 09:52:55 pm

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। রোববার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।



জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৬ জুলাইয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদে থাকা মোহাম্মদ খালেদ রহীমকে পদোন্নতি দিয়ে দুদকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।


খালেদ রহীম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি প্রথমে নেত্রকোনায় সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তার কর্মদক্ষতার স্বাক্ষর রাখেন।


তার দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি জীবন বীমা কর্পোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশাসনিক ব্যবস্থাপনা ও দাপ্তরিক কর্মসম্পাদন নিয়ে নিয়মিত বক্তৃতা দিয়ে থাকেন।


দুদকের নতুন সচিব হিসেবে মোহাম্মদ খালেদ রহীমের দায়িত্ব গ্রহণে প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্ট মহল।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে