মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-07-2025 09:14:15 am

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন উত্তীর্ণ হয়েছে।


রোববার (২০ জুলাই) রাত ১২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে রোববার বিকেলে মতিউর রহমান বলেছিলেন, ফলাফল দ্রুত প্রকাশের জন্য পিএসসি কাজ করছে। রোডম্যাপ অনুসারে সোমবারের (২১ জুলাই) মধ্যেই ৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ হবে। তবে সব কিছু প্রস্তুত হলে আরও আগে (রোববার রাতে) ফলাফল প্রকাশ হতে পারে।


শুক্রবার (১৮ জুলাই) ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ-টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।


জানা যায়, এ বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। যার মধ্যে সহকারী সার্জন নেয়া হবে দুই হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে ৩০০ জন।

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

১৭৩ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৩৪৩ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে