গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির কচুয়ায় সাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৯ তম রথযাত্রা উদযাপন পীরগাছায় কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু তৈয়ব হোসেনকে বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো রথযাত্রার ডিবি কার্যালয়ে নিয়ে ছাত্রশিবির নেতাকে বর্বর নির্যাতন ফেসবুক পোস্টে বর্ণনা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত

কুবিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের কুমিল্লা জেলা পর্ব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘২০তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’-এর কুমিল্লা জেলা পর্ব। সোমবার (২১ জুলাই) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের পৃথক চারটি কনফারেন্স রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত।


প্রতিযোগিতায় ১৪ থেকে ১৫ বছর বয়সীদের জুনিয়র এবং ১৬ থেকে ১৮ বছর বয়সীদের সিনিয়র, এই দুই গ্রুপে ভাগ করে পরীক্ষা নেওয়া হয়। এ প্রতিযোগিতা থেকে নির্বাচিতরা আগামী ২৬ জুলাই ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের যৌথ আয়োজনে দিনব্যাপী এই আয়োজনে কুমিল্লা অঞ্চলের স্কুল ও কলেজ পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।


সেরা ১০ প্রতিযোগীর জন্য থাকছে আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কার, ১ম স্থান ১৫,০০০ টাকা, ২য় স্থান ১০,০০০ টাকা, ৩য় থেকে ৫ম স্থান ৫,০০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ১০ম স্থান ১,০০০ টাকা করে পাবেন। ক্লোজড ক্যাম্পে অংশগ্রহণকারী সবাই পাবেন সার্টিফিকেট এবং আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের (আইএও, ডব্লিওএও, এপিএও) জন্য বিবেচিত হবেন। সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আজহারউদ্দীন বলেন, “এই আয়োজন কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে নতুন আগ্রহ সৃষ্টি করবে।” ক্লাবের সভাপতি জনি সরকার বলেন, “এই অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি কুমিল্লার শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার এক নতুন জানালা। এখান থেকেই ভবিষ্যতের বিজ্ঞানী তৈরি হবে বলে আমরা আশাবাদী।” অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হায়দার আলী বলেন,“কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আয়োজন করায় সাইন্স ক্লাবের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। মহাকাশবিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি, পদার্থবিজ্ঞানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা, যেখানে রয়েছে অপার বিস্ময়, জটিল গণিত, আর গভীর চিন্তা বিষয়। কসমোলজি যত পাঠ করবে, স্রষ্টা সম্পর্কে তত বেশি জানতে পারবে। আমি বিশ্বাস করি, আজ যারা এই অলিম্পিয়াডে অংশ নিচ্ছে, তাদের মধ্য থেকেই কেউ কেউ একদিন আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের মুখ উজ্জ্বল করবে। সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের জন্য রইল শুভকামনা।” উল্লেখ্য, ২৯ ও ৩০ জুলাই ঢাকায় আয়োজিত ক্লোজড ক্যাম্পের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে।
আরও খবর