ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আইডি কার্ডে রক্তের গ্রুপ ও স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা।

বর্তমান সময়ের বাস্তবতায় একজন শিক্ষার্থী কিংবা কর্মজীবী মানুষের জন্য একটি আইডি কার্ড শুধু পরিচয়ের মাধ্যমই নয়, বরং জরুরি পরিস্থিতিতে তা হতে পারে জীবন রক্ষার একটি উপায়। বিশেষত, আইডি কার্ডে রক্তের গ্রুপ এবং স্থায়ী ঠিকানা উল্লেখ থাকলে তা বহুমাত্রিকভাবে উপকারে আসে। শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকদের তথ্য সংযোজন করাও এ ক্ষেত্রে নানা সহায়ক ভূমিকা রাখতে পারে।


যে কোনো দূর্ঘটনা, বিশেষত সড়ক দুর্ঘটনা; হঠাৎ অসুস্থতা কিংবা জরুরি কোনো অপারেশনের সময় অনেক সময় দ্রুত রক্ত প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে যদি সংশ্লিষ্ট ব্যক্তির আইডি কার্ডে রক্তের গ্রুপ উল্লেখ থাকে, তাহলে চিকিৎসা দ্রুত শুরু করা সম্ভব হয়। অজ্ঞাত অবস্থায় কেউ অজ্ঞান হয়ে গেলে বা কথা বলতে না পারলে, এই তথ্য তার জীবন বাঁচাতে সহায়ক হতে পারে।


অন্যদিকে, স্থায়ী ঠিকানা উল্লেখ থাকলে তা পরিচয় নিশ্চিত করতে এবং হারিয়ে গেলে বা জরুরি যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে স্কুল বা কলেজের শিক্ষার্থীরা যদি কোথাও হারিয়ে যায় বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় জড়ায়, তখন আইডি কার্ডে থাকা স্থায়ী ঠিকানা দেখে সহজেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়। তাতে যদি কোনো স্বীকৃত অভিভাবকের যোগাযোগের নং/ঠিকানা উল্লেখ করা থাকে তা অনেকাংশে সহায়ক ভূমিকা পালন করতে পারে।


বর্তমানে অনেক প্রতিষ্ঠান শুধু শিক্ষার্থী বা কর্মীর নাম, ছবি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আইডি কার্ড তৈরি করে। কিন্তু এতে আইডির পূর্ণ কার্যকারিতা নিশ্চিত হয় না। তাই, সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র ও অন্যান্য প্রতিষ্ঠানের উচিত প্রত্যেক সদস্যের আইডি কার্ডে নাম, ছবি, জন্মতারিখ, রক্তের গ্রুপ এবং স্থায়ী ঠিকানা যুক্ত করা।


এছাড়া, আধুনিক প্রযুক্তি ব্যবহারে QR কোডের মাধ্যমে এই তথ্যগুলো ডিজিটালি সংরক্ষণ করা গেলে আরও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।


একটি আইডি কার্ড শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পরিচয়ের দলিল নয়, বরং এটি জরুরি সময়ের বন্ধু। তাই আমরা সবাইকে সচেতন হতে হবে। একটি পূর্ণাঙ্গ আইডি কার্ড শুধু নিয়ম নয়, এটি একটি নিরাপত্তার বিষয়। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের উচিত বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।


✍️ মাহাবুব কাউসার

সমাজকর্মী ও যুব সংগঠক।

Tag
আরও খবর