আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

একুশে জুলাই বাংলাদেশের দুঃখের মাইলস্টোন

আবু তালিব মিঠু - ইতালি প্রতিনিধি

প্রকাশের সময়: 22-07-2025 03:17:36 am

একাত্তরের পূর্বে কিংবা পরে বাংলাদেশে যেই জিনিসটা সবচেয়ে বেশি অনুভব করেছি সেটা হলো নিরাপদ বাসস্থান। স্বাধীন বা স্বাধীনতার কথা বাদ-ই দিলাম  কারন সিংহাসনে যিনি বসবেন তার অনুগত হয়ে থাকতে হবে এই অনিয়ম টা যেনো বাংলাদেশে নিয়ম হয়ে গেছে। যাইহোক নিরাপদ বাসস্থানের কথা বলছিলাম স্বাধীনতার পর থেকে (আমি একাত্তরের কথা বলছি কেউ চব্বিশ ভেবে নিয়েন না)যখন যেই সরকার ক্ষমতায় এসেছে কেউ কি আমাদের জাতীগত নিরাপত্তা দিতে পেরেছে? বাংলাদেশে তো অতিথি পাখি 🐦 হত্যা করা যাবে না এই মর্মে আইন আছে কিন্তু নির্বিচারে মানুষ হত্যা, ফিটনেস বিহীন বাসের চাপায় পিষ্ট হয়ে নিহত হলে অথবা ছিনতাই কারীর আঘাতে ব্যবসায়ী নিহত এরকম বহু ঘটনা বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এত বড় ব্যাপার ঘটার পর সংশ্লিষ্ট সংগঠন জাতীর কাছে ক্ষমা চেয়েছেন বা আশানুরূপ বিচার হয়েছে এরকম আমরা শুনিনি দেখিনি বাপ দাদা রা শুনেছেন কিনা জানা নেই। নিরাপদ বাসস্থান বা নিরাপদে বেঁচে থাকার অধিকার সবার আছে কিন্তু বাংলাদেশে আদৌ সবাই কি নিরাপদ? নিদারুণ বিভৎস মৃত্যুর পর লাশ নিয়ে যেই নোংরা রাজনীতি কিংবা লাশের সংখ্যা কম উল্লেখ করা সেটা না হয় বাদই দিলাম, অগ্নিদগ্ধ মুমূর্ষু রোগীর শরীরে পানির প্রয়োজন সে জন্য এক লিটার পানি র দাম ছয়শ টাকা কি অমানুষ আমরা আমি এই কথা ভাবতেই গা শিউরে ওঠে লজ্জা লাগে আমি এই দেশের নাগরিক।আজকের পর থেকে হয়তবা অনেক তরুণ মেধাবী রা এই দেশে থাকার ভরসা টুকু হারিয়ে ফেলবেন।

পরিশেষে উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের এই বিমান দুর্ঘটনায় নিহত সকল ছাত্র ছাত্র-ছাত্রী ও শিক্ষিকা র পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, আজকের এই ঘটনা শুধু মাইলস্টোন কলেজে নয় বাংলাদেশের জন্য একুশে জুলাই দুঃখের মাইলস্টোন হয়ে থাকবে।


লেখকঃ আবু তালিব হোসাইন মিঠু 

ইটালী প্রবাসী 

Abutalibmithu@yahoo.com

Tag
আরও খবর
6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

৮ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে






deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২০ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

২৮ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে