সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শৈলকুপায় অস্ত্র উদ্ধার আটক০৩

শৈলকুপায় নিত্যনন্দনপুর ইউনিয়নের সেখড়া গ্রাম থেকে তিনজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিয়া মন্ডল পিতা মৃত হোসেন মন্ডল ও সাইফুল ইসলাম পাভেল পিতা সানাউল্লাহ মিয়া দুটি পরিবারের মাঝে পূর্বে থেকেই পারিবারিক শত্রুতা ছিল। সম্প্রতি বাজারে মোটরসাইকেল এক্সিডেন্ট কে কেন্দ্র করে সাইফুল ইসলাম পাভেলসহ আনুমানিক ০৮ থেকে ১০ জন সদস্য নিয়ে মোঃ জিয়া মন্ডলের বাড়িতে গেলে এলাকাবাসীদের সহযোগিতায় ডাকাত সন্দেহে তিনজনকে আটক করে। পরে সাইফুল ইসলাম পাভেলকে এলাকাবাসী মেরে এক হাত এবং দুই পা ভেঙ্গে গুরুতর আহত করে ফেলে রাখে। তারপর মোঃ জিয়া মন্ডল বাড়ির পাশে রাস্তার ওপর দুটি পিস্তল এবং দুইটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে শৈলকুপা আর্মি ক্যাম্প কে অবগত করলে শৈলকূপা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মোস্তফার নেতৃত্বে দুইটি অস্ত্র, ৮ রাউন্ড অ্যামোনিশন ম্যাগাজিন দুইটি, দুইটি মোটরসাইকেল এবং তিনজকে গ্রেফতার করে  শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়। সাইফুল ইসলাম পাভেল গুরুতর আহত হওয়ায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় দক্ষিন মনোহরপুর গ্রামের সাইফুল ইসলাম পাভেল (৩৬), পিতা সানাউল্লা মিয়া, আলী রাজ শেখ (২১) পিতা আজগর আলী শেখ, সোবাদ আলী মোল্লা (৫৫) পিতা মৃত কিয়াম উদ্দিন কে গ্রেফতার করা হয়।  ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি মোটরসাইকেল, ৮ রাউন্ড এ্যামিনেশন ও ২টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে।
Tag
আরও খবর