চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

সান্তাহারে ১০কেজি গাঁজাসহ ট্রেন যাত্রী তিন নারী গ্রেপ্তার

ছবি-সংগৃহীত।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ১০ কেজি গাঁজাসহ ট্রেন যাত্রী তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ নং প্লাটফর্মে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, কুড়িগ্রাম সদরের নতুন রেল স্টেশন এলাকার এনামুল হকের স্ত্রী কলি বেগম (২৭) একই জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজ মোড় এলাকার রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯) ও শরীয়তপুর জেলার গোসাইর উপজেলার মাছুয়া খালী গ্রামের রুনু মাতব্বরের মেয়ে লামিয়া (২১)।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১ টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ৩ নং প্লাটফর্মে ট্রেনটি পৌঁছালে ওই ট্রেনে অভিযান চালানো হয়। অভিযান কালে ট্রেনের ছ বগির ৫৭, ৫৮, ৫৯ সিটে যাত্রীবেসে বসে থাকা ৩ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা দুটি স্কুল ব্যাগের ভিতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
Tag
আরও খবর