কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চারণ সাংবাদিক পদক পেলেন গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি লিটু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-08-2025 03:18:16 pm

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি তারিক লিটু 'চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি পদক–২০২৪' পেয়েছেন।


সত্যনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতা এবং দুর্নীতিবিরোধী সাহসী রিপোর্টিংয়ের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর আয়োজনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এ পদক প্রদান করা হয়।


পদকটি তুলে দেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সম্পাদকবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধারা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, "তারিক লিটু শুধু একজন তরুণ সাংবাদিকই নন, তিনি মাঠপর্যায়ে জনস্বার্থ রক্ষার এক নির্ভীক কণ্ঠস্বর। তাঁর লেখনিতে বারবার উঠে এসেছে প্রান্তিক মানুষের দুর্ভোগ, প্রশাসনের ব্যর্থতা আর দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনের দৃশ্য।"


গোবিপ্রবিতে অধ্যয়নকালে সাংবাদিকতা শুরু করেন লিটু। ২০১৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘গোবিপ্রবি প্রেসক্লাব’। সাহসী রিপোর্টের কারণে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েও কখনো পিছু হটেননি তিনি। প্রতিকূলতাকে রূপ দিয়েছেন অনুপ্রেরণায়।


বিশ্ববিদ্যালয়-পর্ব শেষে তিনি কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম—সমকাল, জাগো নিউজ এবং যায়যায়দিন-এ। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক লিবার্টি নিউজ-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


তারিক লিটুর সাংবাদিকতা কখনোই ইভেন্টকেন্দ্রিক ছিল না। বরং তিনি দুর্নীতিগ্রস্ত প্রভাবশালীদের বিরুদ্ধে অনুসন্ধান, বন ও ভূমি দখলদারদের মুখোশ উন্মোচন এবং খুলনার উপকূলবর্তী কয়রার উন্নয়নবঞ্চনার মতো বিষয় নিয়ে করেছেন ধারাবাহিক প্রতিবেদন।


সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রগামী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত কয়রায় ত্রাণ তৎপরতা, শিক্ষাসহায়তা ও পরিবেশ রক্ষায় নিয়েছেন গুরুত্বপূর্ণ উদ্যোগ।


পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তারিক লিটু বলেন,

"এই সম্মাননা শুধু আমার একার নয়, দেশের প্রতিটি প্রান্তে কাজ করা সাংবাদিকদের; যারা জীবনের ঝুঁকি নিয়েও সত্য প্রকাশে অটল থাকেন। সাংবাদিকতা হবে মানুষের পাশে, ন্যায়ের পক্ষে।" তিনি আরও বলেন, "ক্যাম্পাস থেকে মফস্বল—সত্য বলার জায়গাগুলো আরও নিরাপদ করা গেলে, সমাজ যেমন উপকৃত হবে, তেমনি রাষ্ট্রও পাবে স্বচ্ছতার মানচিত্র।"

আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৫৬ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে