বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ

দেশপ্রেম ধারণ করে দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে - চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

                                                            

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন , দেশের মানুষের ভাগ্য বদলে দেশপ্রেম ধারণ করে দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

৩ আগস্ট ( রবিবার) সকালে নগরীর নাসিরাবাদ বিদ্যালয় প্রাঙ্গণে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি   এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, “স্কুল শুধু পুঁথিগত শিক্ষা দেয় না, বরং তা শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ববোধ গঠনের পাঠ শেখায়। এই শিক্ষাই ভবিষ্যতে জীবনের প্রতিটি ধাপে সহায়ক হবে। তোমাদের মধ্যে সততা ও দেশপ্রেম জাগ্রত থাকলে তোমরাই গড়বে দুর্নীতিমুক্ত ও প্রযুক্তি-সমৃদ্ধ বাংলাদেশ।

মেয়র আরও বলেন, “আজকের রেজাল্ট শুধু সংখ্যা নয়, এটি তোমাদের কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং শিক্ষকদের অবদানকে প্রতিফলিত করে। এই ফলাফল যেন শুধু সার্টিফিকেটে সীমাবদ্ধ না থেকে নৈতিক শিক্ষা ও নেতৃত্বদানে অনুপ্রেরণা হয়ে ওঠে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সুলতানা ইয়াসমীন। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি বিলকিস আক্তার ও অভিভাবক প্রতিনিধি রাশেদ কালাম। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক স্বেতা চৌধুরী ও ফারহানা আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেএমটি ফার্নিচার, রিজনশিপ শিপিং-এর প্রতিনিধি, নাসির কো-অপারেটিভ হাউজিং সোসাইটির কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

                                              


আরও খবর