রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের দাবিতে কবি নজরুল কলেজে প্লে-কার্ড কর্মসূচি

Mainuddin Al-Mahi ( Contributor )

প্রকাশের সময়: 04-08-2025 01:19:42 am

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে প্লে-কার্ড ও গণজাগরণমূলক কর্মসূচি পালন করেছে রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।


রোববার (৩ আগস্ট ২০২৫) দুপুর ২টার দিকে ক্যাম্পাসে এই কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে-কার্ড হাতে নিয়ে কলেজের মূল ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সেগুলো আঠা দিয়ে সাঁটিয়ে দেন।


প্লে-কার্ডে শিক্ষার্থীদের দাবি স্পষ্টভাবে উঠে আসে। কিছু উল্লেখযোগ্য স্লোগান ছিল:


“এক দফা এক দাবি—অধ্যাদেশ কবে দিবি!”


“রাষ্ট্র তোমার সময় শেষ—জারি করো অধ্যাদেশ!”


“অধ্যাদেশ জারি করো—বিশ্ববিদ্যালয়ের পথ সুগম করো!”


“ঢাকেবিয়ান'স ঐক্য গড়ো, অধ্যাদেশ জারি করো!”


“দাবি মোদের একটাই, আইনসিদ্ধ বিশ্ববিদ্যালয় চাই!”


“শিক্ষা সিন্ডিকেট ধ্বংস করো—কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মুক্ত করো!”


শিক্ষার্থীরা বলেন, সরকার ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামকরণ করলেও এখনও পর্যন্ত অধ্যাদেশ জারি করেনি। তারা হুঁশিয়ারি দেন, আগামী ৫ আগস্টের মধ্যে অধ্যাদেশ না জারি করা হলে ৬ আগস্ট কবি নজরুল সরকারি কলেজ সহ বাকি কলেজগুলোর (সরকারি সাত কলেজ) সর্বস্তরের শিক্ষার্থীরা রাজপথে নামবে।


আন্দোলনকারীরা আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা গড়ে তুলতে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও খবর