জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

নেটকম লার্নিং বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 04-08-2025 03:10:06 pm

রাজধানী ঢাকা গুলশান ২ এ নেটকম লার্নিং বাংলাদেশের নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

রোববার (৩ আগস্ট) ঢাকার গুলশান ২-এর পিংক সিটির বিয়ন্ড বাফেট-এ এক প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কোম্পানির প্রথম বছরের সাফল্য এবং বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষা ও ডিজিটাল রূপান্তরে নেটকম লার্নিং - এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

নেটকম লার্নিং বাংলাদেশ সিনিয়র ম্যানেজার (সেলস) ইশান বিন জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেটকম লার্নিং-এর জেনারেল ম্যানেজার-গ্লোবাল অপারেশনস আব্দুল আহাদ।  

নেটকম লার্নিং-এর সিইও রাসেল সরদার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, নেটকম লার্নিং বাংলাদেশের প্রথম বছরের ইতিবাচক ফলাফল নিয়ে খুবই সন্তুষ্ট। বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও আগামীর বিশ্বে তাদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে নতুন প্রজন্মের আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় নেটকম লার্নিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইএমবিডি প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ শামিম আহমেদ, মাইক্রোসফট-বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার মো. ইউসুফ ফারুক, আইআইএবি এর প্রেসিডেন্ট নূরুল আলম, বেক্সিমকো ফার্মা এইচআর সিনিয়র ম্যানেজার ড. হাসান মাহমুদ, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম (ড্যাফোডিল গ্রুপ) এক্সিকিউটিভ ডিরেক্টর কে. এম. হাসান রিপন, অ্যাকাডেমিক সেলস প্রধান কানিশক পান্ডে ।

এছাড়া অনুষ্ঠানে কর্মচারী, গ্রাহক, ইন্ডাস্ট্রি প্রোফেসনালস, অংশীদার, শিক্ষাবিদ এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে "নেটকম লার্নিং বাংলাদেশের ১ম বর্ষের যাত্রা" শীর্ষক একটি বিশেষ ভিডিও দেখানো হয়, যার বর্ণনা দেন সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. ইমদাদুল ইসলাম ইমদাদ। এতে গত এক বছরের গুরুত্বপূর্ণ অর্জন, অংশীদারিত্ব এবং কোম্পানির নানা কার্যক্রম তুলে ধরা হয়।

হেড অফ পার্টনারশিপস আবদুর রহমান মামুন তার বক্তব্যে অর্জিত অগ্রগতি নিয়ে কথা বলেন এবং বাংলাদেশে দক্ষতা উন্নয়নে নেটকমের লক্ষ্যের প্রতি সমর্থন জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানান।

এ সময় বক্তরা নেটকম লার্নিং- বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বিশ্বমানের শিক্ষা প্রদান, প্রতিভা বিকাশ এবং ডিজিটাল রূপান্তরে নেটকমের প্রতিশ্রুতির উপর জোর দেন। 

Tag
আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৩০ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে