দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

ইবিতে আল-ফিকহ্ অ্যান্ড ল বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ্ অ্যান্ড ল বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ আগস্ট) বেলা ১২টায় বিভাগের সভাপতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক ড. আলতাফ হোসেন নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিনের স্থলাভিষিক্ত হন। এসময় বিভাগের পক্ষ থেকে দুজনকেই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


সাবেক সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন সততার সাথে বিভাগে একাডেমিকসহ সব ক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছেন বলে জানান বিভাগের শিক্ষার্থীরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.বেগম রোকসানা মিলি, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন,  বিভাগের অধ্যাপক ড. আবু বকর মোহাম্মদ জাকারিয়া মজুমদার, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.আলীনূর রহমান ও অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী , আইন বিভাগের অধ্যাপক ড. আরমিন খাতুন, হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি  বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, বিভাগের অধ্যাপক ড. হামিদা খাতুন ও অধ্যাপক ড. নাজিম উদ্দীন। এ ছাড়া ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম ও মার্কেটিং বিভাগের  সহকারী অধ্যাপক মাজেদুল হক, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও অর্থনীতি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক পার্থ সারথি লস্কর উপস্থিত ছিলেন।

বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ কে এম নুরুল ইসলাম।


সাবেক সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভাগের একাডেমিকসহ সব ক্ষেত্রে উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। সবার সহযোগিতায় তা সম্ভব হয়েছে। নতুন সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেনকে অভিনন্দন ও শুভকামনা জানাই।”


নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, “বিভাগের সার্বিক উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি যেন আমি দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি।”

আরও খবর



6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১২ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে





deshchitro-6a6f6b8a95ca1-020826100842.webp
বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

১৯ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে