সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য

ঘাটাইলে বিএনপির গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

ইতিহাস বদলে দেওয়া গণ-অভ্যুত্থান দিবস আজ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের এদিনে দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের মোড়কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয়। এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ১৬ বছরের ক্ষমতায় থাকা  সরকারের অবসান হয়। পরবর্তীতে ৫ আগস্টকে গণ-অভ্যুত্থান দিবস হিসাবে স্বীকৃতি দেয় সরকার। মঙ্গলবার (৫ আগস্ট) তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির সমর্থিত হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বিজয় মিছিল খেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ উপজেলা চত্বর শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এর আগে খেলার মাঠে উপস্থিত হাজার হাজার বিএনপির কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। তিনি সকলকে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার ১ বছর পূর্তিতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নেয়ার আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন,পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা শ্রমিক দলের দলের আহবায়ক সুফি সিদ্দিকি,উপজেলা যুব দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুল, সদস্য সচিব মাহাবুবুর হাসান সৌরভ, সেচ্ছা সেবক দলের আহবায়ক সরোয়ার জাহান কলি,পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু,সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়া, ছাত্র দলের আহবায়ক রনি,সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর