কক্সবাজারের কুতুবদিয়ায় জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট ২০২৫) বিকালে উপজেলা সদরে পৃথক দুটি বিজয় মিছিল বের করা হয়। এতে জেলা বিএনপির সহসভাপতি সাবেক সংসদ সদস্য এটিএম নুরুল বশর চৌধুরী ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি প্রবীণ রাজনীতিক জালাল আহমদ এর নেত্বতে পৃথক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
বিকাল সাড়ে ৩ টার দিকে জালাল আহমদের নেতৃত্বে বিশাল শো-ডাউন নিয়ে উপজেলার প্রধান সড়ক, বাজার প্রদক্ষিণ করে উপজেলা গেইটে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
অপরদিকে বিকাল ৫টার দিকে ডাকবাংলো মাঠে সমাবেশ করেন এটিএম নুরুল বশর চৌধুরী। এসময় উপজেলা বিএনপির আহবায়ক ছৈয়দ আহমদ চৌধুরী, সদস্য সচিব এম এ ছালাম কুতুবী প্রমুখ বক্তব্য রাখেন। পরে নুরুল বশর চৌধুরীর নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে বিশাল মিছিলটি বড়ঘোপ বাজার থেকে উপজেলা গেইট, হাসপাতাল গেইট ও কলেজ গেইট প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়।
৫ ঘন্টা ৩ মিনিট আগে
৯ ঘন্টা ১৭ মিনিট আগে
৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ ঘন্টা ১২ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে