জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা জামায়াতের আয়োজনে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগষ্ট ২০২৫)বিকাল ৫ টায় উত্তর ধুরুং, লেমশীখালী,দক্ষিণ ধুরুং , কৈয়ারবিল ইউনিয়ন থেকে জামায়াত, শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা আজম সড়ক দিয়ে মিছিল সহকারে উপজেলা সদরে প্রবেশ করে।অপরদিকে আলী আকবর ডেইল, বড়ঘোপের নেতা-কর্মীরা সেখানে যোগ দিয়ে বিশাল বিজয় মিছিল নিয়ে উপজেলা সদরে প্রবেশ করে, বড়ঘোপ বাজার হয়ে মুক্তমঞ্চে সক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
এসময় উপজেলা জামায়াতের আমীর ও উত্তর ধুরুং ইউপি'র সাবেক চেয়ারম্যান আ,স,ম শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, বড়ঘোপ ইউনিয়ন শাখার সভাপতি আহমেদ নুর, উপজেলা যুব বিভাগের সভাপতি রবিউল হোছাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান, উপজেলা শিবিরে সাবেক সভাপতি ও লাখ লেমশীখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম, উপজেলা শিবিরের সভাপতি মোহাম্মদ বিন ইব্রাহিম বক্তব্য রাখেন।
এতে, বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৫ ঘন্টা ৩ মিনিট আগে
৫ ঘন্টা ২০ মিনিট আগে
৬ ঘন্টা ৭ মিনিট আগে
৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ ঘন্টা ৩৭ মিনিট আগে