শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মনির হোসেন মুন্না, ছবি সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে ছিনতাই সংক্রান্ত মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনির হোসেন ওরফে মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৭আগস্ট) বিকেলে নারায়নগঞ্জ আদমজী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির হোসেন মুন্না উপজেলার সান্তাহার পৌর এলাকার আমির হোসেনের ছেলে। 

পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার পৌর এলাকার আমির হোসেনের ছেলে মনির হোসেন ওরফে মুন্নার বিরুদ্ধে আদমদীঘি থানায় ২০১৭ সালের ছিনতাই সংক্রান্ত ১১ নম্বর জিআর একটি মামলা হয়। সেই মামলায় বগুড়া বিচার আদালতের বিচারক দ্রুত বিচার আইনের ৪ ধারামতে আসামী মনির হোসেন ওরফে মুন্নাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। সে দীর্ঘ দিন যাবত পলাতক ছিল। আদমদীঘি থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার নারায়নগঞ্জ আদমজী এলাকার একটি বাসা থেকে পলাতক আসামী মনির হোসেন ওরফে মুন্নাকে গ্রেপ্তার করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী মনির হোসেন মুন্নাকে আজ (৮আগস্ট) শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর