ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন সোমবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2025 10:50:01 am

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দ্বিপক্ষীয় এ সফরে যাচ্ছেন তিনি। সোমবার (১১ আগস্ট) দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। গুরুত্বপুর্ণ এ সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ নোট সই হওয়ার কথা রয়েছে।


প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।


দুই দেশের মধ্যে সম্ভাব্য যে সমঝোতা স্মারকগুলো সই হবে তা হলো– প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা; এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো নির্মাণসহ জ্বালানি সহযোগিতা; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মালয়েশিয়া (আইএসআইএস); বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও চিপ নির্মাণ প্রতিষ্ঠান মিমোস (এমআইএমওএস) এর ভেতর সহযোগিতা এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক চেম্বার এফবিসিসিআইর সঙ্গে মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে সমঝোতা।


সম্ভাব্য এক্সচেঞ্জ নোটগুলো হলো– হালাল ইকোসিস্টেম, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চ শিক্ষা খাতে সহযোগিতাবিষয়ক নথি সই।


২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর কোনো দেশের সরকারপ্রধান হিসেবে সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত অক্টোবরে প্রায় এক দশক পর মালয়েশিয়ার সরকারপ্রধান বাংলাদেশ সফর করেন।


আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার রাতে মালয়েশিয়ায় পৌঁছানোর কথা রয়েছে ড. ইউনূসের। এদিন রাতে হোটেলেই অবস্থান করবেন তিনি। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এ দিন সকালে পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক ও এক্সচেঞ্জ নোটগুলো সই হবে। এরপর দুই সরকারপ্রধান গণমাধ্যমে কথা বলবেন। এ দিন দুপুরে প্রধান উপদেষ্টার সৌজন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছে মালয়েশিয়ার সরকারপ্রধান। 


এরপর হোটেলে ফিরে একটি ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এ সেমিনার শেষে হোটেলে মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ীর কয়েকজন প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর মঙ্গলবার বিকেলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ড. ইউনূস। রাতে মালয়েশিয়ার মন্ত্রী, নাগরিক সমাজ, শীর্ষ ব্যবসায়ী, আমলাদের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি।


দেশটির ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। এর জন্য বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি। বুধবার (১৩ আগস্ট) সকালে সে সমাবর্তনে যোগ দেবেন ড. ইউনূস। সমাবর্তন অনুষ্ঠান শেষে তিনি বিশ্ববিদ্যালয়টিতে একটি বক্তৃতায় অংশ নেবেন। দুপুরে হোটেলে ফিরে দেশটির কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এ ছাড়া দুপুরে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন। বুধবার সন্ধ্যায় মালয়েশিয়া ছাড়ার কথা রয়েছে তার।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সম্পর্ক অনেক বছর ধরেই রয়েছে। ফলে দুই দেশের সম্পর্কে বড় পরিবর্তন আশা করা হচ্ছে। বিশেষ করে দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের সমস্যাগুলো দূর করা এবং আরও শ্রমিক নেওয়ার মতো বিষয়গুলো দ্বিপক্ষীয় বৈঠকে গুরুত্ব পাবে। 


এ ছাড়া বাংলাদেশ দীর্ঘদিন ধরেই আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার চেষ্টা করছে। আর এ সংগঠনটির বর্তমান সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ফলে এ ক্ষেত্রে ইতিবাচক ফল আশা করছে ঢাকা। সফরে প্রধান উপদেষ্টার যতগুলো সৌজন্য সাক্ষাৎ রয়েছে, তার বেশির ভাগই দেশটির শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে। ফলে আগামীতে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ার আশা করা যায়। এ ছাড়া দ্বিপক্ষীয় বৈঠকে সম্পর্কের সার্বিক বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনীতি নিয়েও আলোচনা হবে।

আরও খবর






6a1bd0433c4d9-310526120803.webp
৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

১ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে


6a1bc21e5390d-310526110742.webp
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

১ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে