ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পরিবেশ রক্ষার্থে মাভাবিপ্রবি নবীন শিক্ষার্থীদের গাছ দিয়ে বরণ

পরিবেশ রক্ষার্থে মাভাবিপ্রবি নবীন শিক্ষার্থীদের গাছ দিয়ে বরণ



মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণে অনুষ্ঠিত হয়েছে ভিন্নধর্মী আয়োজন। পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এ বছর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে উপহার দেওয়া হয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আনোয়ারুল আজীম আখন্দ, বিশেষ অতিথি হিসাবে প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো.নাজমুস সাদেকীন, সভাপতি হিসাবে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা।

উপাচার্য বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না বরং এটি মানুষের জীবন-জীবিকার সঙ্গেও জড়িয়ে রয়েছে। নবীনদের হাতে চারা তুলে দিয়ে তাদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা পৃথিবীকে অন্য উচ্চতায় নিয়ে যাবে এটাই কাম্য।

সভাপতি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, প্রতিটি চারা যেন তোমাদের হাত ধরে বড় হয়ে উঠে, ঠিক তেমনি তোমরাও জ্ঞানে ও নৈতিকতায় বড় হয়ে সমাজ ও দেশের জন্য অবদান রাখো।

এ সময় নবীন শিক্ষার্থীরা গাছের চারা হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং নিজেদের উদ্যোগে সেগুলো রোপণ ও যত্ন নেওয়ার অঙ্গীকার করেন।


আরও খবর