মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ভোটের অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-08-2025 05:46:24 pm

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ভোটের অধিকার নষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নেতাকর্মীদেরও সতর্ক থাকার কথা বলেছেন তিনি।ৎ


সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যকালে এ কথা বলেন তিনি।


বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, আমরা কাউকে হেয় করতে চাই না, আমরা কাউকে ছোটও করতে চাই না। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমরা সবার মতামতকে সন্মান জানাতে চাই।


তিনি বলেন, আজকে যারা সংস্কার সংস্কার করছে, তাদেরকে বলতে চাই শহিদ জিয়ার সৈনিকেরা আরও আড়াই বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে।


নেতাকর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, বিএনপি কী কী সংস্কার করতে চায়, রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তোলার জন্য কী কী মেরামত করতে চায়, সে বিষয়গুলোর সব আছে ৩১ দফার মধ্যে।


তিনি আরও বলেন, বিএনপির এ ৩১ দফা আর সরকারের ঐকমত্য কমিশেনের বক্তব্য শুনলে দেখবেন সবগুলো বিষয় মিলে যাচ্ছে। শুধুমাত্র ২/১ টা বিষয় এদিক-সেদিক হতে পারে।


তারেক রহমান বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আগামীর নির্বাচন খুব সহজ হবে না। কারণ একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে।


তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়। দেশের ২০ কোটি জনগণ যেভাবে চাইবে সেভাবেই দেশ পরিচালিত হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে প্রত্যাশা বিএনপির। অর্ন্তবর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপির।

আরও খবর







6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৬ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে