যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ


ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখার উদ্দেশ্যে রোববার সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ঈশ্বরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক বিভিন্ন প্রজাতের ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন।

এসময় সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বলেন, শহীদদের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা একদিকে যেমন তাঁদের স্মৃতিকে চির জাগরুক করে রাখতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ যে অপরিহার্য ভূমিকা পালন করবে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচির বিশেষ অংশ হিসেবে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বিদ্যালয় প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে উপজেলার পাঁচজন শহীদের স্মৃতি স্মরণে চারা রোপণ করেন। এই বৃক্ষরোপণ শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।

বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, সাইফুল ইসলাম চকদার ঝুলন, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, উপজেলা যুবদল নেতা সাইফুল সরকার, ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন, ছাত্রদল নেতা নাজমুল হোসেন সোহাগ, জিকরুল হাসান জিকু প্রমুখ।


Tag
আরও খবর