যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ঈশ্বরগঞ্জে যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা


ঈশ্বরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়াইপিএজির সহযোগিতায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। উপজেলা সুজন সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিবুজ্জামান শাকিব,সাংবাদিক মো. সেলিম, ফয়সাল আহমেদ, হাবিবুর রহমান, ওয়াইপিএজির কো-অর্ডিনেটর রোমান কবীর, সদস্য তানজিলা আক্তার পলি, যুব সংগঠক উদ্যোক্তা ইসরাত জাহান, বাবুল মিয়া প্রমুখ। 

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যের আলোকে সভার শুরুতেই যুবদের সাথে মুক্ত আলোচনা হয়। মুক্ত আলোচনায় বক্তরা বলেন যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হলে বহুমুখি প্রশিক্ষণের কোন বিকল্প নেই। কৃষি মৎস্য পশু সম্পদ ও যুব উন্নয়ন বিভাগের মাধ্যমে যুবদের প্রশিক্ষণের ব্যবস্থা করে সহজ শর্তে ঋণ প্রদান করলে যুবরা স্ব স্ব ক্ষেত্রে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি দুজন সফল উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণ করেন।




Tag
আরও খবর