‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

নেই বিদেশি পর্যটক, ধুঁকছে যুক্তরাজ্যের পর্যটন শিল্প

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-05-2022 11:50:55 am

করোনাভাইরাস মহামারির কারণে ২০১৯ সালের পর থেকে বদলে গেছে পুরো পৃথিবী। এর ফলে দীর্ঘ সময় স্থবির ছিলো বিশ্বের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এমনকি সাধারণ মানুষের জীবনযাপনও। অন্যান্য খাতের মতো ক্ষতির মুখে পড়ে যুক্তরাজ্যের পর্যটন শিল্পও। তবে টিকা আবিষ্কার, গণপরিসরে টিকাদান শুরু, সীমান্তে বিধিনিষেধ শিথিল করাসহ নানা কারণে গত বছর গ্রীষ্মকালে যুক্তরাজ্যে পর্যটকদের ঢল নামে। সে সময় বেশ চাঙ্গা হয়ে ওঠে খাতটি। কিন্তু এই এক বছরের ব্যবসা পুরো পর্যটন খাতের হাজারো ব্যবসাকে টেনে তুলতে পারবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সম্প্রতি ১ হাজার ৯২৭টি ট্যুর অপারেটর, হোটেল, পর্যটন কেন্দ্র, ভাষা শিক্ষার স্কুল ও আতিথেয়তা- সংক্রান্ত প্রতিষ্ঠান একটি জরিপ পরিচালনা করে। সেখানে দেখা যায়, বিদেশী অতিথিদের নিয়ে কাজ করে এমন ৪১ শতাংশ প্রতিষ্ঠান বলছে যে, তারা সম্ভবত ২০২২ সালে ব্যর্থ হবে। এদের মধ্যে ১১ শতাংশের ধারণা তারা অবশ্যই ব্যর্থ হবে।


বিশ্বব্যাপী ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের প্রথম তিন মাস বেশ বিবর্ণ যাবে বলেই ধারণা করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে। অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা ও বুকিং বাতিল করছেন। জরিপে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো বলছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের অন্তত অর্ধেক বুকিং বাতিল হয়ে গেছে।


গত বছর মন্দা কাটিয়ে উঠতে সরকারের দেয়া ফার্লো স্কিমের মেয়াদ শেষ হওয়ার পর বেশির ভাগ পর্যটন ব্যবসায়ী বলছেন, তাদের হাতে পর্যাপ্ত নগদ অর্থ নেই। জরিপে অংশ নেয়া ব্যবসায়ীদের অর্ধেক বলছেন, সঞ্চিত অর্থ দিয়ে খুব বেশি হলে আর দুই মাস চালিয়ে নিতে পারবেন তারা।


ট্যুরিজম অ্যালায়েন্সের পরিচালক কার্ট জ্যানসন বলেন, গত গ্রীষ্মে যুক্তরাজ্যের সৈকতগুলো ছিল জনাকীর্ণ। সমুদ্রতীরবর্তী রিসোর্টগুলোতে কোনো জায়গা খালি ছিল না। কিন্তু সে অনুপাতে অভ্যন্তরীণ পর্যটনের তেমন বিকাশ হয়নি। ফলে ৩০ লাখের বেশি পর্যটন ব্যবসায়ীর ৬০টি সংগঠন জানিয়েছে, প্রতি বছর যে পরিমাণ অভ্যন্তরীণ পর্যটন, ব্যবসায়িক ভ্রমণ বা সম্মেলন হতো, সেগুলোতে পুনরুদ্ধার হয়নি।


তবে যে অপারেটররা বিদেশী পর্যটকদের নিয়ে কাজ করত তাদের সম্পর্কে বেশি চিন্তিত জ্যানসন। তিনি বলেন, যুক্তরাজ্যে যদি বিদেশী পর্যটকরা না আসেন, এ দেশের পর্যটনকে প্রচার না করেন তাহলে খাতটির উঠে দাঁড়াতে আরো অনেক সময় লাগবে। আমাদের উচিত বিদেশী পর্যটকদের যুক্তরাজ্যমুখী করতে নানা ধরনের উদ্যোগ নেয়া।


খাতসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ভ্রমণকেন্দ্র হিসেবে যুক্তরাজ্য কম প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। অন্য দেশগুলো যেখানে বিপণনের ওপর বেশি জোর দিচ্ছে সেখানে যুক্তরাজ্য নানা ধরনের বিধিনিষেধ আরোপ করছে। এখন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রেও পাসপোর্ট প্রয়োজন হয়। সরকারকে যত দ্রুত সম্ভব যুক্তরাজ্যকে আন্তর্জাতিক ভ্রমণ কেন্দ্র হিসেবে প্রচারের জন্য ব্যবস্থা নিতে অনুরোধ করছেন পর্যটন ব্যবসায়ীরা। এজন্য এ খাতে বিনিয়োগ বাড়ানোরও পরামর্শ দেয়া হচ্ছে। কারণ আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ এরই মধ্যে এ খাতে বড় বিনিয়োগ শুরু করেছে। এখনই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে সেটি ব্রিটিশ পর্যটন খাতের জন্য বড় সংকট সৃষ্টি করবে।

Tag
আরও খবর