বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলা আন্দোলন সমাধানে কমিটির মতবিনিময় সভা


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের চলা আন্দোলন সমাধানে গঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১৮ আগস্ট) এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, সদস্য সচিব প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান সহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। 


মতবিনিময় সভার শুরুতে কমিটির সদস্যরা এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের প্রস্তাবনা ও দাবিগুলো শোনেন। পরে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন(ডিভিএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা তাদের মতামত ও দাবিগুলো উপস্থাপন করে। এছাড়াও উভয় ডিসিপ্লিনের শিক্ষকদের সাথে ভিন্ন ভিন্ন সময়ে কমিটির সদস্যরা মতবিনিময় করেন। 


এসময় কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান বলেন," তোমাদের সবার মতামত ও দাবিগুলো গভীর ভাবে পর্যবেক্ষণ করে উদ্ভুত সমস্যার যুগোপযোগী সমাধানের সুপারিশ আমরা করবো। এ বিষয়ে তোমরা পূর্ণ আস্থা রাখতে পারো।" 


কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ বলেন," দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমাদের সবাইকেই নিজ নিজ জায়গা থেকে কিছুটা ছাড় দিতে হবে। তবে উভয় ডিসিপ্লিনের শিক্ষার্থীদের চাওয়া ও লাইভস্টক সেক্টরের সার্বিক ভবিষ্যৎ বিবেচনা করেই উদ্ভুত পরিস্থিতি সমাধানে সিদ্ধান্ত নেওয়া হবে।" 


উল্লেখ্য, গত ৩১ জুলাই থেকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ করে চলা আন্দোলনের সুষ্ঠু সমাধানে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ও বেসিক সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদকে সভাপতি ও এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমানকে সদস্য সচিব করে ৯ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও খবর