লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নালিয়ার দোলায় নয়,টগরাইহাটে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাংবাদিক সম্মেলন

সরকারের অন্তত ৩৭০কোটি টাকা ব্যয় কমাতে এবং মনোরম পরিবেশে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন টগরাইহাট স্থান নির্ধারন বাস্তবায়ন কমিটি। আজ শনিবার দুপুরে রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবি জানানো হয়। এসময় ৮টি কারনে টগরাইহাটে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন টগরাইহাটে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এবিএম বদরুল আলম মুকুল।


তিনি জানান, দীর্ঘদিন ধরে টগরাইহাটে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে আমরা আন্দোলন করে আসছি। অথচ একটি স্বার্থান্বেষি মহল কুড়িগ্রাম সদরের নদী ভাঁঙ্গন ও বন্যা কবলিত মোগলবাসা ইউনিয়নের বাঞ্চারাম ও সরা মৌজার নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ষড়যন্ত্র করছেন। ওই স্থানে কৃষি বিশ্ববিদ্যালয় হলে ভবিষ্যতে পুরো এলাকা নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা প্রকাশ করেন তিনি।


তিনি বলেন, যেখানে নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের জন্য ২৫০ একর জমির প্রয়োজন। সেখানে জেলা প্রশাসনের হিসাব মতে আনুমানিক ৫৬ একর খাস জমি রয়েছে। খাস জমি ব্যতিরিকে অধিগ্রহণ যোগ্য জমির পরিমান ১৯৪ একর। উক্ত “নালীয়ার দোলায়”অবস্থিত বাঞ্চারাম ও সরা মৌজার দোলা শ্রেণীর সর্বনিম্ন জমির সরকারি মূল্য যথাক্রমে ২৮হাজার ৩০টাকা থেকে ১৫হাজার ৮২০টাকা। পক্ষান্তরে টগরাইহাট এলাকার প্রস্তাবিত গর্ভেরদোলা এলাকার প্রতাপ, হরিরাম, বেলগাছা, জয়দেবহায়াত এবং বাজে মুজরাই মৌজায় প্রায় ৬০একর খাস জমি রয়েছে। এক্ষেত্রে টগরাইহাটে কৃষি বিশ্ববিদ্যালয় হলে খাস জমি বাদ দিয়ে প্রায় ১৯০ একর জমি অধিগ্রহণ করতে হবে। এছাড়া এখানে জমির সরকারি মূল্য যথাক্রমে ২৩হাজার ৩০টাকা থেকে ১০হাজার ৯৩১টাকা। এই নিরিখে নালিয়ার দোলার তুলনায় টগরাইহাটে কৃষি বিশ্ববিদ্যালয় হলে সরকারের ১২০কোটি টাকা সাশ্রয় হবে। নালিয়ার দোলার গভীরতা ১০ থেকে ১২ফিট পক্ষান্তরে টগরাইহাটে গর্ভের দোলার গভীরতা ৪থেকে ৫ফিট। এক্ষেত্রে নালিয়ার দোলার তুলনায় টগরাইহাটে মাটি ভরাট বাবদ ২৫০কোটি টাকা খরচ কম হবে।

তছাড়া টগরাইহাট এলাকায় কুড়িগ্রাম-রংপুর হাইওয়েসহ একাধিক পাকা সংযোগ সড়ক ও রেলওয়ে স্টেশন রয়েছে। অথচ নালিয়ার দোলায় শুধুমাত্র একটি উপজেলা সংযোগ সড়ক ছাড়া যোগাযোগ ব্যবস্থা একেবারে অনুন্নত ।

এদিকে টগরাইহাট এলাকাটি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এবং কুড়িগ্রাম মহকুমার সর্ব প্রথম মুক্তিযুদ্ধের ঘাঁটি

ছিল। সেখানে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পক্ষান্তরে নালিয়ার দোলা

স্বাধীনতা বিরোধীদের আস্তানা বলেও তিনি দাবি করেন।

টগরাইহাটে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের পক্ষে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান

উদ্দিন আহমেদ মঞ্জু, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান এবং

রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মমতাজ হোসেনসহ অনেকে প্রধানমন্ত্রী বরাবর ডিও লেটার

দিয়েছেন বলেও জানান।

এ সংবাদ সম্মেলনে টগরাইহাট কৃষি বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারণ কমিটির সাধারণ সম্পাদক মীর মোশাররফ

হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মন্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর
deshchitro-6a9031dea9e99-270826064726.webp
লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন।

২ ঘন্টা ৩৮ মিনিট আগে