ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মোংলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে পুলিশে সোপর্দ

ছবি সংগৃহীত


মোংলায় সন্ত্রাসী স্বামীকে তালাক দেয়ায় ক্ষিপ্ত হয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় স্বামী। মঙ্গলবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে প্রথমে মোংলা হাসপাতালে ভর্তি করে। অবস্থা অবনতি হলে রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। রাতে ঘাতক স্বামী দুলাল শেখকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত তিন বছর পুর্বে চিলা গাববুনিয়ার ৪নং ওয়ার্ড এলাকার মৃত্যু মোঃ জাফর শেখ এর ছেলে দুলাল শেখ (৩৮)’র সাথে একই এলাকার ইদ্রিস শেখ এর মেয়ে রঞ্জিলা বেগমে (২৮)’র বিয়ে হয়। বিয়ের পর থেকেই রঞ্জিলাকে মারধরসহ বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করে আসছিল স্বামী দুলাল। এ ঘটনায় এলাকায় বেশ কয়েকবার শালিস বৈঠকও হয়েছে কিন্ত কোন সমাধান করতে পারেনি এলাকাবাসী।

স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকার সাবেক মেম্বার বিএনপি নেতা মোঃ খবির শেখ প্রভাবশালী হওয়ায় তার ভাই দুলাল শেখ বেপরোয়া ভাবে অপরাধ মুলক কার্যক্রম চালাতো। তার বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যা ও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। রঞ্জিলা বেগম স্বামী দুলালের নির্যাতন ও মারধরের ঘটনায় মোংলা থানায় সাধারন ডায়রীসহ অভিযোগও করা হয়েছিল। পরে স্বামীর নির্যাতন সইতে না পেরে দেড় মাস আগে স্বামী দুলালকে ডিভোর্স দেয় রঞ্জিলা বেগম। এরপর থেকেই তার বাবার বাড়িতে অবস্থান করছিল রঞ্জিলা। কিন্ত ডিভোর্স দেয়ায় স্বামী দুলাল ক্ষিপ্ত হয়ে বুধবার (১৯ আগস্ট) বিকালে বাবা ইদ্রিস শেখের বাড়িতে গিয়ে প্রথমে কথা বলার জন্য স্ত্রী রঞ্জিলাকে পিছনের একটি ঘরে ডাকে সে। সেখানে আসার সাথে সাথে তার মাথায় প্রথমে ইট দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পরে রঞ্জিলা। পরে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দুলাল। এসময় রঞ্জিলার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থা অবনতি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য পরামর্শ দেয় কর্তব্যরত চিকিৎসক। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আজ বুধবার (২০ আগস্ট) ভোর ৬টা ৪০ মিনিটের সময় মারা যায় রঞ্জিলা বেগম।

এ ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী দুলাল শেখকে গাববুনিয়ার জোড়া ব্রিজ এলাকার একটি চায়ের দোকান থেকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোর্পদ করে। বুধবার সকালে তড়ঘড়ি করে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠায় পুলিশ। রঙ্গিরা বেগমের মরদেহ ঢাকা থেকে নিজ বাড়ি মোংলার উদ্দোশ্যে রওয়ানা হয়েছে বলে জানায় স্বজনরা।

মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, চিলা এলাকা থেকে আসামী দুলাল শেখকে আটক করা হয়েছে। বুধবার ভোরে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়। তবে দুলালের বিরুদ্ধে অনিত অভিযোগের ব্যাপারে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, দুলাল শেখ’র আগেও একটি বিয়ে ছিল এবং তার দুটি সন্তান রয়েছে, সেই স্ত্রীকেও মেরে ফেলার অভিযোগ এলাকাবাসীর। পরে দুই কন্যা সন্তানের জননী রঞ্জিলাকে বিয়ে করে দুলাল শেখ।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে