কুমিল্লায় বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ভারতীয় বাজি-চোরাই পণ্য জব্দ সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল

কিশোরগঞ্জে ধর্ষনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ডালিমের শাস্তি'র দাবিতে গ্রামবাসীর মানববন্ধন



নীলফামারীর কিশোরগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ডালিমের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রামবাসী শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার চেংমারী ব্রিজ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে পদক্ষিণ করে উপজেলায় গিয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অভিযুক্ত ডালিমকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা । অভিযুক্ত ডালিমের শাস্তি দাবিতে এসময় হাজারও গ্রামবাসী অংশ গ্রহণ করেন। এদিকে এ ঘটনায় ভুক্তভোগী'র বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ডালিম (৪২) সদর ইউনিয়নের চেংমারী মধ্য রাজিব এলাকার শুল মিয়ার ছেলে। উল্লেখ যে, গত ২১ আগস্ট স্কুল বন্ধ থাকায় বোনের বাড়ি যাওয়ার জন্য বায়না ধরেন বুলবুলি আক্তার (ছদ্মনাম)। দুপুর ১২ টার দিকে বাড়ি থেকে বের হয়ে বোনের বাড়িতে যাওয়ার সময় তিস্তা সেচ ক্যানেলের পথিমধ্যে ডালিম তার গতিরোধ করে।এসময়ে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। জায়গায়টি সুনশান হওয়ায় একা পেয়ে আমার মেয়েকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময়ে তার চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে সেখান থেকে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে আশংকা জনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 


এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।



আরও খবর