ছবি-সাগর তীরে পড়ে থাকা জেলের মরদেহ।
কক্সবাজারের কুতুবদিয়ায় সাগর তীরে পড়ে থাকা অবস্থায় জকির উদ্দিন (৫৫) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৩-আগস্ট ২০২৫) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের পেয়ারাকাটা সংলগ্ন সাগর তীর থেকে কাদায় নিমজ্জিত মরদেহটি উদ্ধার করেন পুলিশ ও স্বজনরা।
নিহত জকির উদ্দিন একই উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াকাটা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে লেমশীখালী দেলোয়ারের মালিকানাধীন ট্রলার যোগে ফিশিং করতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তার চাচা জকির। একই দিন বিকেলে ওই এলাকায় একটি মরদেহ পড়ে থাকার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিহতের পোশাক শনাক্ত করে ঘটনাস্থলে যায় তার স্বজনেরা। পরে পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।
এদিকে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানায়, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন পুলিশ। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবাবরের কাছে হস্তান্তর করা হবে।
৫ ঘন্টা ৪ মিনিট আগে
৫ ঘন্টা ২১ মিনিট আগে
৬ ঘন্টা ৮ মিনিট আগে
৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ ঘন্টা ৩৮ মিনিট আগে