এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

আনুষ্ঠানিকভাবে দিনাজপুরে বই বিতরন উৎসব ২০২৩ এর শুভ উদ্ভোধন

নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙ্গিন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বই বিতরণ উৎসব-২০২৩ উপলক্ষে ১ জানুয়ারি রবিবার দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনামূল্যে উপহার বই বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক তুলে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। 

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন শ্রেণিতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। সে বই যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এর মধ্যে এক ধরনের সার্বজনীনতাও রয়েছে। কেননা দরিদ্র পরিবারের সন্তানদের অনেকেরই নতুন বই কেনার সামর্থ্য থাকে না। তারা আগে পুরনো বই দিয়েই বছর পার করত। এখন সবার হাতেই নতুন বই। তাই উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের শিশু-কিশোর শিক্ষার্থীরা বছরের প্রথমদিনে পাঠ্যপুস্তক উৎসবে শামিল হয়েছে।

বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা হাসিনা বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের দিবা শাখার ভারপ্রাপ্ত সহকারী শিক্ষিকা আমজুদা পারভীন। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দদের বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাতী শাখার সিনিয়র শিক্ষক  (ইংরেজি) কৃষ্ণ কান্ত রায়।

আরও খবর