হাতিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে খালেদা জিয়ার মহাপ্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১৫ আসনে ধানের শীষের প্রয়োজনীয়তা:- ফরিদ উদ্দিন চৌধুরী। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নবীনবরণ সুনামগঞ্জ–৩ আসনে স্বতন্ত্রসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ নির্বাচন আয়োজনের দাবিতে সাতক্ষীরায় মিছিল রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দদুই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ১২ প্রার্থী রাজবাড়ীর পাংশায় ১০ মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান পর্যায়ে প্রচারাভিযান ‎ সাতক্ষীরায় প্রতীক পেলেন ১৯ জন, একজন স্বতন্ত্র শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে এমপি প্রার্থীর প্রতীক বরাদ্দ লালপুরে ইত্তেহাদের উদ্যোগে কম্বল ও শিক্ষা সহায়তা প্রদান শৈলকুপায় রাহেলা-আকবর যুব উন্নয়ন সংঘ ও পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মোংলায় বিদেশি মদসহ এক নারী গ্রেফতার যশোর-৪: ভোটের মাঠে সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আজাদ, ‘মোটরসাইকেল’ প্রতীকে সরব সমর্থকরা শৈলকুপায় ৪ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায় কুষ্টিয়ায় ৪ সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ জয়পুরহাটের দুটি আসনে ৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

আদমদীঘিতে পাচারকালে ১ হাজার ৭০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে নিয়মবহিভুত ভাবে গুদামে ইউরিয়া সার মজুত ও পাচার কালে এক হাজার ৭০ বস্তা রাসায়নিক সার জব্দ ও খুচরা সার ডিলার আশরাফ হাজির ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৬টায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা উপজেলার মুরইল বাজারের রাফি ট্রেডার্স নামে খুচরা সার বিক্রেতার গুদামে এ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম জানান, আদমদীঘি উপজেলার মুরইল বাজারে অবস্থিত মেসার্স রাফি ট্রেডার্স নামের এক খুচরা সার বিক্রেতা ডিলারের গুদামে সরকারি নিয়মবহিভুত ভাবে অতিরিক্ত সার মজুত ও সেখান থেকে রাসায়নিক সার পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টিম ওই গুদামে অভিযান চালান। অভিযানে পাচারের উদ্যেশে ট্রাকে বোঝাই করা ২৪৫ বস্তা পটাশ সার জব্দ করা হয়। এছাড়া গুদামে নিয়মবহিভুত ভাবে রাখা অতিরিক্ত ৮২৫ বস্তা ইউরিয়া ও পটাশ সার মজুত রাখা ধরা পড়ে। এমসয় ভ্রাম্যমান আদালত ৮২৫ বস্তা সারসহ গুদাম সিলগালা ও খুচরা সার ডিলার রাফি ট্রেডার্স-এর মালিক আশরাফ হাজির ৩০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে পাচারের উদ্যোশে ট্রাক বোঝাই ২৪৫ বস্তা পটাশ সার প্রকাশ্যে নিলামে ২লাখ ৪১ হাজার ৩২৫ টাকা বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়। অবশিষ্ট ৮২৫ বস্তা রাসায়নিক সার নিলামে বিক্রি করা হবে।

Tag
আরও খবর