মিরসরাইয়ে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক নোয়াখালীর সেনবাগে রাত ৮টার পর দোকান খোলা, জরিমানা ২ হাজার টাকা কলকাতায় হোটেলে আগুন সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে "গাছ লাগান,পরিবেশ বাচাঁন" এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচী। সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি সাফিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে থানায় হাজির নববইউদ্ধ নারী *কক্সবাজারে র‌্যাবের চেকপোস্টে নারী আটক; উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা* ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট তৈরির বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ১ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণকারী পুলিশের জালে আটক ‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব লাইসেন্স ছাড়াই ক্লিনিকে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিনসহ ৫০০ মিটার পাইপ অকেজো মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং এর চেয়ারম্যান মনির হোসেন বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড রোহিঙ্গা স্বামীর কোদালের আঘাতে দোহাজারীতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার কিম জং উনের সঙ্গে নভেম্বরে বৈঠক করতে চান ট্রাম্প

নতুন বছরে নতুন বই,শিশুদের উচ্ছ্বাস-মেয়র কালাম

বছরের প্রথম দিনই রাজশাহীর স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে নতুন পাঠ্যবই। বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছে শিশুরা। করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার উৎসব করেই বই হাতে পেলেন শিক্ষার্থীরা।


রোববার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে তাহেরপুর হাইস্কুলে বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ স্কুলের বিভিন্ন শ্রেণির প্রথম থেকে তৃতীয় হওয়া শিক্ষার্থীদের হাতে এক সেট করে নতুন পাঠ্যবই তুলে দেন। ক্রমান্বয়ে সকল শিক্ষার্থীকে হাতে হাতে নতুন বই দেওয়া হয়।


উক্ত বই বিতরণী অনুষ্ঠানে মেয়র বলেন,

‘২০১২ সালে দেশ বর্তমানের মতো এতো উন্নয়ন ছিল না। সেই সময়ে সারাদেশে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সাহসী পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার সারাদেশে ৪ কোটি ৯ লাখ শিক্ষার্থীদের হাতে প্রায় ৩৫ কোটি বই বিনামূল্যে তুলে দিচ্ছে। আমি মনে করি, এটি নাগরিকদের কল্যাণে প্রধানমন্ত্রীর বিনিয়োগ। ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে আজকের শিক্ষার্থীরা দক্ষ জনশক্তিতে পরিণত হবে।


নতুন বই হাতে পেয়ে  তাহেরপুর হাই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে, ‘অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি। ক্লাস থ্রী থেকে আমি ফোর এ উঠেছি। নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে ভালো লাগছে। প্রথমে একটা বই হাতে পেয়েই সব পাতা উল্টে দেখে ফেলেছি।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।


উল্লেখ্য, রাজশাহী জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা পর্যায়ে ৩ লাখ ৩১ হাজার ১৮০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে স্কুলপর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৪৭০ জন, দাখিল পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪০ হাজার ৯৬০ জন, ইবতেদায়ির বিভিন্ন শ্রেণিতে ৪৮ হাজার ৮৭০ জন, কারিগরি স্কুলপর্যায়ে ১৪ হাজার ৪০ জন এবং মাধ্যমিকের ইংরেজি ভার্সনে ৮৪০ জন শিক্ষার্থী রয়েছে। এদের জন্য মোট ৪৫ লাখ ২১ হাজার ৪৩টি বইয়ের চাহিদা রয়েছে। প্রথম দিন শিক্ষার্থীরা সব বই না পেলেও দ্রুত তারা সব বই পেয়ে যাবেন।

Tag
আরও খবর