ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ায় সাংবাদিক মুসলিম উদ্দিনের বাড়ি ও দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ; আহত ৫

 কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের জনাব আলী পাড়ায় গভীর রাতে জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার উখিয়া প্রতিনিধি সাংবাদিক মুসলিম উদ্দিনের বসতবাড়ি ও দোকানে ভয়াবহ লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 


স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে সন্ত্রাসীরা প্রথমে ঘরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুটপাট করে এবং পরে অগ্নিসংযোগের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে সাংবাদিক মুসলিম উদ্দিনের পরিবারের তিন সদস্যকে হত্যার উদ্দেশ্যে তারা ধরে নিয়ে যাচ্ছিল। তবে এলাকাবাসীর সাহসী হস্তক্ষেপে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়। 


এর আগেই সম্ভাব্য হামলা ও লুটপাটের আশঙ্কা প্রকাশ করে উখিয়া থানা ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তক্ষেপ কামনা করেছিলেন সাংবাদিক মুসলিম উদ্দিন। এ বিষয়ে উখিয়া থানার ওসিকেও অবহিত করা হয়েছিল। 


কিন্তু আগাম সতর্কবার্তা ও অভিযোগ থাকা সত্ত্বেও এমন নৃশংস ঘটনা ঘটায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, এটি কেবল একটি পরিবারের ওপর হামলা নয়—বরং সাংবাদিক সমাজকে ভয় দেখানোর অপচেষ্টা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর