ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আক্কেলপুরে শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারনেটের অপব্যবহার, সাইবার বুলিং, মোবাইল গেমে আসক্তি, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) আক্কেলপুরের সোনামুখি উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করে উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন, আক্কেলপুর ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। এছাড়াও উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের আক্কেলপুর ইউনিটের সভাপতি সাদমান হাফিজ শুভর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সোনামুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছা. মুনমুন আরা, আক্কেলপুর থানার উপ পরিদর্শক বজলু রহমান, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন কেন্দ্রীয় ইউনিটের যুগ্ম আহবায়ক মো. আমানুল্লাহ আমান, আক্কেলপুর ইউনিটের সহ সভাপতি সাল্লিম মন্ডল রাজন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আকাশ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য রাসেল রানার। সভায় প্রধান অতিথি আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম তার বক্তব্যে বলেন, “বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখা। ইন্টারনেট ব্যবহার করতে হবে জ্ঞান ও শিক্ষার জন্য, অপব্যবহার করে জীবনের ক্ষতি করার জন্য নয়। শিক্ষার্থীরা যদি আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে সমাজ থেকে সাইবার বুলিং, মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সমস্যা দূর করা সম্ভব।” বক্তারা বলেন, আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে। তারা আরও উল্লেখ করেন, প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব শুধু নিজেকে সঠিক পথে রাখা নয়, বরং অন্যকেও সঠিক পথে চলার অনুপ্রেরণা দেওয়া। সভায় বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়।
Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে