নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের মধ্যে সরকারি চাকরিতে বৈষম্যের প্রতিবাদে রাজপথে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Rhishikesh Bhattacharjee ( Contributor )

প্রকাশের সময়: 01-09-2025 01:29:08 pm

গতকাল রবিবার দেশের কৃষিখাতে সরকারি চাকুরির ৯ম এবং ১০ম গ্রেডের পদসমূহে ডিপ্লোমা ডিগ্রিধারীদের কোটা এবং অন্যায্য পদোন্নতি সুবিধার প্রতিবাদে সারাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীবৃন্দ দেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে ব্লকেড এবং অবস্থান কর্মসূচী পালন করেছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় কৃষিবিদ ঐক্য পরিষদের ৩ দফা দাবী এবং ব্লকেড কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে রবিবার বেলা ৩টার দিকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ তোরণের সামনে অবস্থান নেয়। এসময় তাদের সাথে যোগ দেয় খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনসহ কৃষিখাতের সকল সরকারি চাকরিসমূহের ১০ম গ্রেডের পদসমূহ দীর্ঘদিন যাবৎ শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য বরাদ্দ। সেইসাথে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে পদোন্নতির ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রিধারীরা ৭৫% কোটা সুবিধা ভোগ করছে। অর্থাৎ ৯ম গ্রেডে শুধুমাত্র ২৫% নিয়োগের সুযোগ রয়েছে বিএসসি ডিগ্রিধারীদের জন্য।


এরই প্রতিবাদে কৃষিবিদ ঐক্য পরিষদের দেওয়া ৩ দফা দাবীর সাথে সংহতি প্রকাশ করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আজ রাজপথে অবস্থান নেয়। এসময় তারা সকল সরকারি চাকরির পরীক্ষায় ১০ম গ্রেডের পদসমূহে নিয়োগের ক্ষেত্রে ডিপ্লোমা এবং বিএসসি উভয় ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবী জানান। সেই সাথে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে পদোন্নতি বা নিয়োগের বিষয়ে মত প্রকাশ করেন শিক্ষার্থীরা।


খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: ইমন ইবনে তারিক বলেন, "কোটামুক্ত বাংলাদেশে কোটার ভিত্তিতে নিয়োগ এবং প্রমোশন দুঃখজনক। নিয়োগ পরীক্ষায় সকলের অংশগ্রহণের সুযোগ এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।" শিক্ষার্থীদের মধ্য থেকে মোছা: ফারজানা তরফদার, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের নিয়ে নিরপেক্ষ কমিটি তৈরির মাধ্যমে তদন্ত করে সমস্যা চিহ্নিত এবং সমাধানের দাবী জানান। এছাড়াও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের মো: আবরার বিন মেসবাহ, ইসরাত জাহানসহ বিভিন্ন বর্ষের অন্যান্য শিক্ষার্থীরা নিজেদের দাবীগুলো তুলে ধরেন এবং দাবী পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সোচ্চার থাকবেন বলে মত প্রকাশ করেন।

এর পূর্বে গতকাল বেলা ১২ টার দিকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা একটি র‍্যালির আয়োজন করেন। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। এসময় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান শিক্ষার্থীদের যৌক্তিক দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন। শিক্ষার্থীরাও তাদের প্রতি বৈষম্য, ডিপ্লোমা ডিগ্রীধারীদের কোটা এবং অন্যায্য পদোন্নতির প্রতিবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে সরকারকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

আরও খবর