ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের কেন্দ্রীয়  নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।


 আজ (বুধবার) ৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০২৪-২৫  শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রসাশন।

‎নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম ফায়েজ। বক্তব্যে তিনি বলেন, তোমরা এখন এমন এক যাত্রায় পা রাখলে যেখানে জ্ঞান, গবেষণা, সৃজনশীলতা আর মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে উঠবে তোমাদের ভবিষ্যৎ। বিশ্ববিদ্যালয় জীবন শুধু বইপত্র আর পরীক্ষার মাঝে সীমাবদ্ধ নয়, এটি হলো মুক্তচিন্তা, উদারতা, সামাজিক দায়বদ্ধতা এবং নেতৃত্ব বিকাশের এক মহাসমুদ্র।


আমাদের দেশের মহান নেতা মাওলানা ভাসানী আজীবন নিপীড়িত মানুষের পাশে থেকেছেন। তাঁর আদর্শই ছিল সাধারণ মানুষের কল্যাণে শিক্ষা ও সংগ্রামকে কাজে লাগানো। তাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও উচিত সেই চেতনাকে ধারণ করে জ্ঞানকে সমাজের উন্নয়নে কাজে লাগানো। প্রযুক্তি ও বিজ্ঞানের এই যুগে তোমাদের হাতে রয়েছে দেশের অগ্রগতির চাবিকাঠি। নতুন গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা নিয়েই তোমাদের এগোতে হবে। তবে সেই সঙ্গে সততা, দেশপ্রেম ও মানবিকতা যেন সবসময় তোমাদের পথপ্রদর্শক হয়।'


বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. তানজীমউদ্দিন খান বলেন, আজকের এই নবীনবরণ অনুষ্ঠান আমাদের সকলের জন্য এক আনন্দঘন মুহূর্ত। প্রিয় নবীন শিক্ষার্থীরা তোমাদের স্বপ্ন, লক্ষ্য আর আত্মবিশ্বাস নিয়ে আজ থেকে শুরু হলো বিশ্ববিদ্যালয় জীবনের এক নতুন অধ্যায়। এই শিক্ষা-অঙ্গনে প্রবেশের মাধ্যমে তোমরা শুধু নিজের জন্য নয়, বরং দেশ ও সমাজের জন্যও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছো। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের আলো ছড়ায় না, এটি তোমাদের সৃজনশীলতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলার এক বিশাল ক্ষেত্র। তোমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে সততা, পরিশ্রম ও দৃঢ়তার প্রতীক। মনে রেখো উচ্চশিক্ষার আসল উদ্দেশ্য কেবল ডিগ্রি অর্জন নয়, বরং একজন সৎ, দক্ষ ও মানবিক মানুষ হওয়া।


নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন ফার্মেসী বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী শাহ মো.মাহিন চৌধুরী এবং ফারিহা মেহজাবীন আদিবা।


অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানের আহব্বায়ক হিসাবে অধ্যাপক ড. মো. মতিউর রহমান এবং সদস্য সচিব হিসেবে অধ্যাপক ড. মো. ফজলুল করীম দায়িত্ব পালন করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয়  চেয়ারম্যানবৃ্ন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীবৃ্ন্দ। ‎ এতে প্রায় ৮০০ নবীন শিক্ষার্থীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।


এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ওয়ালী উল্লাহ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।


আরও খবর