ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইল ঘাটাইলে সুপ্রীম সীড কোম্পানির মেঘা মাঠ দিবস কর্মসূচি পালিত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ বাজারে মঙ্গলবার (৩ অক্টোবর) কৃষকদের নিয়ে মেঘা মাঠ দিবস রিপোর্টিং কর্মসূচি পালন করেছে সুপ্রীম সীড কোম্পানি লিমিটেড।

এ সময় তসলিম বীজ ভান্ডারের মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রীম সীড কোম্পানির চিফ প্লান্ট ব্রিডার কৃষিবিদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে সুপ্রীম সীড কোম্পানির সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার কৃষিবিদ মো. হেলাল ও সিনিয়র এজিএম কৃষিবিদ মুহাম্মদ ফাহিম শামস উপস্থিত ছিলেন।

এ মেঘা মাঠ দিবস রিপোর্টিং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডিআরএম আলাউদ্দিন আল আজাদ।

মেঘা মাঠ দিবস রিপোর্টিং অনুষ্ঠানে উপস্থিত শতাধীক কৃষক সুপ্রীম সীড কোম্পানির প্রতিনিধিদের সামনে বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি উন্নত মানের সঠিক বীজ চাহিদা অনুযায়ী পাওয়ার দাবী জানান।

পেঁপে চাষী আলহাজ্ব  মুনছুর আলী ফকির বলেন, সারাদেশের চাষাবাদ অনুপাতে সব থেকে বেশি পেঁপে চাষ হয় টাঙ্গাইলের ঘাটাইল এবং মধুপুর উপজেলার পাহাড়ি লাল মাটির উচু অঞ্চলে। এই অঞ্চলে যত দিন ধরে পেঁপে চাষের প্রচলন আসছে তারমধ্যে সব থেকে ভালো জাত সুপ্রীম সীড কোম্পানির টপলেডি জাতের পেঁপে। টপলেডি জাতের পেঁপে চাষ করেই তিনি কোটি টাকা আয় করেছেন।

পেঁপে চাষী আব্দুল কাদের বলেন, এ এলাকার আবহাওয়ায় অন্য কোন জাতের পেঁপের ভালো ফলন হয়না। টপলেডি পেঁপে এই অঞ্চলের পরিবেশে ভালো ফলন হয়। তাছারাও এই পেঁপে খেতে খুব মিষ্টি হওয়ায় বাজারে চাহিদা আছে এবং ভালো দাম পাওয়া যায়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ দেলোয়ার হোসেন বলেন, সুপ্রীম সীড কোম্পানির উৎপাদিত টপলেডি বীজের এত চাহিদা যে, চাহিদা অনুযায়ী বীজ উৎপাদন করা সম্ভব নয় বিধায় দিতে ব্যর্থ হোন তারা। তবে নতুন উদ্ভাবিত জাত সুপ্রীম লেডি পেঁপে চাষ করে কৃষকের চাহিদা মেটানো সম্ভব। এ জাতটা টপলেডির মতই ফলন এবং স্বাদ। টপলেডি পেঁপে ভেতরে হলুদ আর নতুন জাতের সুপ্রীম লেডির ভেতরে লাল আর সকল বৈশিষ্ট্যই সমমানের। টপলেডির থেকেও সুপ্রীম লেডির জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।

তিনি কৃষকদের সতর্ক করে বলেন, এ বছর অনেক পেঁপে চাষী নকল বীজের চারা কিনে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পেঁপে চাষে নিরুৎসাহিত হয়েছেন। আপনারা সব সময় চেষ্টা করবেন সুপ্রীম সীড কোম্পানির পরিবেশকের থেকে বীজ সংগ্রহ করতে। অন্যথায় আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যাবে। সুপ্রীম সীড কোম্পানি লিমিটেড নিজস্ব প্রতিনিধি বা পরিবেশকের বাইরে বীজ বিক্রি করেনা।

আরও খবর